1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
দুদকের মামলায় পীরগঞ্জের সাবেক সংসদ সদস্য কারাগারে | দৈনিক সকালের বাণী
শনিবার, ০২ মে ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন

দুদকের মামলায় পীরগঞ্জের সাবেক সংসদ সদস্য কারাগারে

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ১১১ জন দেখেছেন

দুদকের দায়ের করা মামলায় পীরগঞ্জের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ মন্ডল স্বেচ্ছায় আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। জামিন না মুঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ করেছে আদালত। ১৯ শে জুন বৃহস্পতিবার দুপুরে আদালতে হাজির হয়ে তিনি জামিন প্রার্থনা করেন।
জানা গেছে, জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জনের অভিযোগে ২ বারের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ মন্ডলের বিরুদ্ধে ২০২০ সালে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় আটটি ব্যাংক হিসাব ফ্রিজ, তার মালিকানাধীন বিনোদন কেন্দ্রসহ ৩ হাজার ১’শ ৩০ দশমিক ৭৩ শতাংশ জমি ও আনুমানিক ৯ কোটি টাকা মূল্যের স্থাবর-অস্থাবর সম্পত্তি ক্রোক করেছে আদালত। তিনি রংপুর-০৬ পীরগঞ্জ আসনের পরপর দু’বারের জাতীয় সংসদ সদস্য ও টানা ৩ বারের উপজেলা চেয়ারম্যান।
দুর্নীতি দমন কমিশন (দুদক) এর রংপুর সমন্বিত কার্যালয়ের উপ-সহকারী পরিচালক রুবেল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আদালতের নির্দেশে নূর মোহাম্মদ মন্ডলের সম্পদ এর আগে ক্রোক করা হয়েছে। সেই সাথে তার আটটি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে আদালত।
তদন্তকারী কর্মকর্তা জানান, পীরগঞ্জে অবস্থিত নূর মোহাম্মদ মন্ডলের মালিকানাধীন ‘আনন্দনগর’ নামে পিকনিক স্পট কাম বিনোদন কেন্দ্র রয়েছে। তার নামে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদক আইনে মামলা হয়। যার নম্বর ২৬/২০২। ইতিমধ্যে ওই পিকনিক স্পট কাম বিনোদনকে›ন্দ্র করে পীরগঞ্জ থানার ওসি কে রিসিভার নিয়োগ দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )