1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বিদ্যুৎ স্থাপনা ক্ষতিগ্রস্ত  | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বিদ্যুৎ স্থাপনা ক্ষতিগ্রস্ত 

আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ২৪৪ জন দেখেছেন

গত কয়েক ঘণ্টায় ইসরায়েলের বিভিন্ন জায়গায় আটটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এতে দখলদার দেশটির দক্ষিণাঞ্চলে বিদ্যুৎ কোম্পানির কৌশলগত স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে ও ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বাধাগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। ইসরায়েলি ওয়াইনেট বার্তা সংস্থার বরাতে এসব তথ্য জানিয়েছে আল জাজিরা।

এক বিবৃতিতে ইসরায়েল ইলেকট্রিক করপোরেশন বলেছে (আইইসি), দেশের দক্ষিণে আমাদের একটি কৌশলগত অবকাঠামোতে ক্ষতি হয়েছে। এতে ওই অঞ্চলের বেশকিছু জায়গায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে ওই বিবৃতিতে আইইসি এই গোলযোগের কোনো কারণ উল্লেখ করেনি।

তারা আরও জানায়, বিদ্যুৎব্যবস্থা স্বাভাবিক করার কাজ চলছে। অবকাঠামো মেরামত ও ঝুঁকিপূর্ণ সরঞ্জাম সরিয়ে নেওয়া হচ্ছে। নিরাপত্তাবাহিনীও সেখানে কাজ করে যাচ্ছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির জানিয়েছে, ইরানের হামলার সময় প্রায় ৩৫ মিনিট ধরে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে সাইরেন বেজেছে। সম্প্রচারমাধ্যম চ্যানেল থার্টিনের খবর বলছে, ১৩ জুন হামলা শুরুর পর থেকে আজ সবচেয়ে লম্বা সময় আশ্রয়কেন্দ্রে থাকতে হয়েছে ইসরায়েলিদের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )