1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
গুপ্তচরবৃত্তির অভিযোগে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর করলো ইরান | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন

গুপ্তচরবৃত্তির অভিযোগে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর করলো ইরান

আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ১৯৩ জন দেখেছেন

ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরান তিনজনকে ফাঁসি দিয়েছে বলে জানিয়েছে ইরানের বিচার বিভাগের সংবাদ সংস্থা।

সংবাদ সংস্থা মিজান জানিয়েছে, “হত্যাকাণ্ড চালানোর” জন্য দেশে সরঞ্জাম পাচারের চেষ্টা করার অভিযোগেও তাদেরকে দোষী সাব্যস্ত করা হয়েছে।

ইদ্রিস আলী, আজাদ শোজাই এবং রসুল আহমেদ রসুলের নাম উল্লেখ করেছে সংবাদ সংস্থা মিজান। যাদেরকে ইসরায়েলের “সহযোগী” হওয়ায় গ্রেপ্তার ও বিচার করা হয়েছিল।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম নূর নিউজ জানিয়েছে, ইরান-ইসরায়েল ১২ দিনের সংঘাতের সময় ইসরায়েলের সাথে সম্পর্ক থাকার অভিযোগে ৭০০ জনকে গ্রেপ্তার করেছে ইরান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )