1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ভূরুঙ্গামারীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস কর্মসূচি অনুষ্ঠিত | দৈনিক সকালের বাণী
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন

ভূরুঙ্গামারীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস কর্মসূচি অনুষ্ঠিত

ভূরুঙ্গামারী (প্রতিনিধি) কুড়িগ্রাম
  • আপলোডের সময় : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ১৪৫ জন দেখেছেন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কৃষিই সমৃদ্ধি শিরোনামে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, ইন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) ফিল্ড স্কুল কংগ্রেস কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ জুলাই) সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ভুরুঙ্গামারীর আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার আব্দুল জব্বার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ির উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) আসাদুজ্জামান, পার্টনার রংপুর অঞ্চল সিনিয়র মনিটরিং অফিসার অশোক কুমার রায়, সমবায় অফিসার আব্দুর রাজ্জাক মিয়া ও ভূরুঙ্গামারী প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল হক।
অনুষ্ঠানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সারোয়ার তৌহিদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসএপিপিও রায়হান নবী।
উপজেলার ৭০ জন কৃষক, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পরে অতিথিবৃন্দ পার্টনার প্রোগ্রামের উত্তম কৃষি চর্চা ও কৃষক সেবা কেন্দ্র স্টল পরিদর্শন করেন
উল্লেখ্য পার্টনার প্রকল্পের মূল লক্ষ্য হলো দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার জন্য টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলা। এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের বাণিজ্যিকীকরণে উৎসাহিত করা, নিরাপদ খাদ্য উৎপাদন বৃদ্ধি ও কৃষিখাতে নতুন নতুন উদ্যোক্তা তৈরি করার মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার চেষ্টা করা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )