1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ভূরুঙ্গামারীতে অটোরিকশা চাপায় প্রাণ গেল আট বছরের শিশুর | দৈনিক সকালের বাণী
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন

ভূরুঙ্গামারীতে অটোরিকশা চাপায় প্রাণ গেল আট বছরের শিশুর

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ১২৫ জন দেখেছেন
সড়ক দুর্ঘনা

কুড়িগ্রাম ভূরুঙ্গামারীতে অটোরিকশার নিচে চাপায় খোকন হাসান (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার(০৭ জুলাই) দুপুরে উপজেলার তিলাই ইউনিয়নের কালাচান মোড়ে এই দূর্ঘটনা ঘটে। হাসান তিলাই ইউনিয়নের দক্ষিণ ছাট গোপালপুর গ্রামের আব্দুল করিমের ছেলে এবং ওই ইউনিয়নের দারুল কুরআন বালক-বালিকা নূরানী মাদ্রাসার দ্বিতীয় জামাতের শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, দুপুরের দিকে  হাসান মাদ্রাসা থেকে বের হয়ে আইস ললিপপ ও খেলনা কিনতে দোকানে যায়। সেখান থেকে ফেরার পথে দ্রুতগতির একটি অটোরিকশা তাকে চাপা দেয়। এতে সে মারাত্মক আহত হয়। পরে তাকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর জরুরি বিভাগের কর্তব্যরত ডিএমএফ বিদ্যুৎ ইসলাম বলেন, হাসান নামের শিশুটিকে মৃত অবস্থায় জরুরি বিভাগে আনা হয়েছিল। তার মাথার পেছন দিকে ক্ষত চিহ্ন  ছিল।

ভূরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ বলেন, সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া শিশুর পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। শিশুর লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। অটোরিকশা চালককে গ্রেফতারের চেষ্টা ও  মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )