1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
লালমনিরহাট সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ১০ জনকে পুশ ইন করল বিএসএফ | দৈনিক সকালের বাণী
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন

লালমনিরহাট সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ১০ জনকে পুশ ইন করল বিএসএফ

সদর (লালমনিরহাট) প্রতিনিধি 
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ১৫৫ জন দেখেছেন
লালমনিরহাটের দুর্গাপুর সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ ১০ জনকে বাংলাদেশে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার(১০ জুলাই) ভোররাতে এই ঘটনা ঘটে।
বর্তমানে তারা দুর্গাপুরের ব্র্যাক অফিসের সামনে বিজিবির নিরাপত্তায় অবস্থান করছেন। আটককৃতদের মধ্যে চারজন শিশু, তিনজন নারী ও তিনজন পুরুষ রয়েছেন। বিজিবি সূত্রে জানা গেছে, তারা সবাই একই পরিবারের এবং সনাতন ধর্মাবলম্বী।
১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান, প্রাথমিকভাবে জানা গেছে, প্রায় ১০ বছর আগে জীবিকার সন্ধানে তারা ভারতে গিয়েছিলেন এবং ইটভাটায় কাজ করতেন। গত রাতে বিএসএফ ও ভারতীয় পুলিশ মিলে দুর্গাপুর সীমান্ত দিয়ে তাদের পুশ ইন করেছে।
স্থানীয়রা তাদের সীমান্ত এলাকায় দেখতে পেয়ে বিজিবিকে খবর দেন। পরে বিজিবি তাদের উদ্ধার করে পরিচয় যাচাই করছে। আটককৃতরা নিজেদের বাংলাদেশি বলে দাবি করেছেন এবং তাদের বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় বলে জানিয়েছেন।
বিজিবি জানিয়েছে, এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএসএফের কাছে পতাকা বৈঠকের প্রস্তাব পাঠানো হয়েছে। যাচাই-বাছাই শেষে আটককৃতদের পুলিশের কাছে হস্তান্তরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )