


তেঁতুলিয়ায় উপজেলা মমিনপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান (মন্টু) মারা গেছেন।বুধবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে বিকাল ৪ ঘটিকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।বৃহস্পতিবার(১০জুলাই)সকাল ১০.৩০মিনিটে তেঁতুলিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে রাষ্ট্রিয় মর্যাদা প্রদান করা হয়।
তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরুর উপস্থিতিতে তেঁতুলিয়া মডেল থানার ওসি মুসা মিয়ার নেতৃত্বে পুলিশ সদস্যরা গার্ডঅব অনার প্রদান করেন। এসময় তেঁতুলিয়া উপজেলার বীর মুক্তিযোদ্ধাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জানাজা নামাজ শেষে বীর মুক্তিযোদ্ধাকে তেঁতুলিয়া কেন্দ্রীয় গুরুস্তানে দাফন করা হয়েছে।তিনি ২৫ অক্টোবর ১৯৫৫ সালে জন্ম গ্রহণ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। ভারতীয় প্রশিক্ষণপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান (মন্টু) মৃত্যুকালে স্ত্রী,দুই কন্যা ও এক পুত্রসহ আত্মীয় স্বজন রেখে গেছেন।