


কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ২০ তম হাজী সম্মেলন ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ জুলাই) দিন ব্যাপী ভূরুঙ্গামারী সরকারি কলেজ হলরুমে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। হিজবুল আরাফাত ভূরুঙ্গামারী উপজেলা শাখা এই অনুষ্ঠানের আয়োজন করে।
এতে সভাপতিত্ব করেন হিজবুল আরাফাত ভূরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব তৈয়ুর রহমান। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ।
অন্যান্যদের মধ্যে সাধারণ সম্পাদক আলহাজ আব্দুল জলিল, সোনাহাট ডিগ্রী কলেজের অধ্যক্ষ আলহাজ্ব বাবাুল আক্তার, আলহাজ্ব এাছাক আলী ব্যাপারী, সোনাহাট ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক মাওলানা মোঃ আনোয়ারুল ইসলাম, মইদাম কলেজের প্রভাষক মাওলানা রুহুল আমিন হামিদী প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্মেলনে নতুন ৪৬ জন হাজীসহ প্রায় চার শতাধিক হাজী সম্মেলনে অংশ গ্রহণ করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন আলহাজ্ব ফয়জার রহমান মাষ্টার।