1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
রৌমারীতে ইয়াবাসহ দুই কারবারি আটক | দৈনিক সকালের বাণী
রবিবার, ২৪ মে ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন

রৌমারীতে ইয়াবাসহ দুই কারবারি আটক

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ১২১ জন দেখেছেন

কুড়িগ্রামের রৌমারীতে এক হাজার ৫পিস ইয়াবা ও মাদক বিক্রির টাকাসহ বাবুল মিয়া ওরফে বাবলু (৩২) ও মর্জিনা খাতুন (৪৩) নামের দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। রবিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার যাদুরচর ইউনিয়নের চর লালকুড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়।
আটকৃতরা হলেন, উপজেলার যাদুরচর ইউনিয়নের ধনারচর এলাকার সাখাওয়াত হোসেনের ছেলে বাবুল মিয়া ওরফে বাবলু (৩২) একই ইউনিয়নের লালকুড়া এলাকার সমেছ আলীর স্ত্রী মর্জিনা খাতুন (৪৩)।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার যাদুরচর ইউনিয়নের চর লালকুড়া এলাকায় অভিযান চালায় পুলিশ। ইয়াবা বিক্রিকালে মর্জিনা খাতুনের নিজ বসতবাড়িতে তাকে ও বাবুল মিয়া ওরফে বাবলু নামের দুই কারবারিকে হাতেনাতে আটক করা হয় এবং পালিয়ে যায় একজন অজ্ঞাত ব্যক্তি । এ সময় জব্দ করা হয় এক হাজার ৫ পিস ইয়াবা ও মাদক বিক্রির এক লাখ ৮২ হাজার ৫০০ টাকা।
ওসি আরও জানান, আটক মাদক কারবারি দু’জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। সোমবার সকালে তাদের কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )