1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন

ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ১৫৫ জন দেখেছেন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের উপজেলা বেস্ট স্টুডেন্ট অ্যাওয়ার্ড (ইউবিএসএ) প্রদান করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সেকেন্ডারী এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের পারফরমেন্স বেজড গ্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিমের আওতায় এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ পুরস্কার প্রদান করা হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস পুরস্কার প্রদানের আয়োজনে করে। ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্রের সভাপতিত্ব এতে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সহকারী জেলা শিক্ষা অফিসার আব্দুল হাই সিদ্দিকী ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম।

উপজেলা থেকে ২০২২ সালের এসএসসি ও ২০২৩ সালের এইচএসসি পরীক্ষায় সেরা ফলাফল অর্জনকারী ৩৫ জন কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

পুরস্কার প্রাপ্ত কৃতি শিক্ষার্থী বর্ষা মনি ও ইয়ানুর জামান হিমেল জানায়, উপজেলা বেস্ট স্টুডেন্ট অ্যাওয়ার্ড (ইউবিএসএ) আমাদেরকে আগামীতে আরও ভালো ফলাফল করতে উৎসাহ ও অনুপ্রেরণা যোগাবে।

কুড়িগ্রাম জেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা যাতে ভালো ফলাফল অর্জন করতে উৎসাহী হয় সেজন্য উপজেলা বেস্ট স্টুডেন্ট অ্যাওয়ার্ড (ইউবিএসএ) প্রদান করা হয়েছে।

এসময় অন্যান্যের মধ্যে সোনাহাট কলেজের অধ্যক্ষ বাবুল আক্তার, বলদিয়া কলেজের অধ্যক্ষ কৃষিবিদ মুহাম্মদ লুৎফর রহমান, কাজী নিজাম উদ্দিন ও ভূরুঙ্গামারী প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল হক প্রমুখ বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )