1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পঞ্চগড়ে পৃথক দুই সীমান্ত দিয়ে নারীসহ আবারও ১৭ জনকে পুশইন করেছে বিএসএফ | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন

পঞ্চগড়ে পৃথক দুই সীমান্ত দিয়ে নারীসহ আবারও ১৭ জনকে পুশইন করেছে বিএসএফ

পঞ্চগড় অফিস
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ১৪২ জন দেখেছেন
পঞ্চগড় পৃথক দুই সীমান্ত দিয়ে নারীসহ আবারও ১৭ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বুধবার গভীর রাতে সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বাঙ্গাল পাড়া ও তেঁতুলিয়া উপজেলার ভজনপুর সীমান্ত দিয়ে তাদের পুশইন করা হয়। এদের মধ্যে ৮ জন পুরুষ ও ৯ জন নারী রয়েছেন। এদের সকলেই বাংলাদেশী নাগরিক। তাদের বাড়ি যশোর, নওগা, সিলেট, খাগড়াছড়ি, বরিশালসহ বিভিন্ন জেলায় বলে জানা গেছে।
বিজিবি জানায়, নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন বাঙ্গাল পাড়া সীমান্তের মেইন পিলার ৭৫৫ এর ২ নং সাব পিলার এলাকা দিয়ে ১০ জনকে পুশইন করে বিএসএফ। কাছাকাছি সময়ে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন ভজনপুর সীমান্তের মেইন পিলার ৪২৮ এলাকা দিয়ে ৭ জনকে পুশইন করা হয়। পরে বাংলাদেশের অভ্যন্তরে বিজিবি সদস্যরা তাদের আটক করে।
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ হিল জামান বলেন, বাঙ্গাল পাড়া সীমান্তে আটকদের সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তাদের পরিচয় যাচাই কথা হচ্ছে। বাংলাদেশী নাগরিক পরিচয় নিশ্চিত হলে আইনি প্রক্রিয়ায় তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
গত দুই তিন মাসে নয় দফায় পঞ্চগড়ের বিভিন্ন সীমান্ত দিয়ে নারী, শিশুসহ ১৪০ জনকে জোর করে বাংলাদেশে পাঠায় বিএসএফ।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )