1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
উপদেষ্টারা অনেক বেশি ভোগ বিলাসে ব্যস্ত হয়ে পড়েছে : সাদিক কায়েম | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন

উপদেষ্টারা অনেক বেশি ভোগ বিলাসে ব্যস্ত হয়ে পড়েছে : সাদিক কায়েম

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ২০৬ জন দেখেছেন

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা অনেক বেশি ভোগ বিলাসে ব্যস্ত হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম। তিনি বলেন, আমরা জুলাই শহীদদের রক্তের উপরে অন্তবর্তী সরকারকে ক্ষমতায় বসিয়েছি। তারা জুলাইয়ের চেতনাকে ধারণ করছে না। তারা অনেক বেশি ভোগ বিলাসে ব্যস্ত হয়ে পড়েছে। ছাত্র উপদেষ্টা যাদের বানিয়েছি, তাদেরও ব্যর্থতা দেখছি, দুর্নীতি দেখতে পারছি।

শনিবার (২ আগস্ট) বিকেলে রংপুর নগরীর মুন্সিপাড়া কবরস্থানে জুলাই আন্দোলনে শহীদ শিবিরের সাথী শিক্ষার্থী আব্দুল্লাহ আল তাহির ও স্বর্ণ শ্রমিক মোসলেম উদ্দিন মিলনের কবর জিয়ারত শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
সাদিক কায়েম বলেন, খুনি শেখ হাসিনা আমাদের দুই হাজার ভাই-বোনদের শহীদ করেছে। ৪০ হাজার ভাই- বোনকে পঙ্গু করেছে। গত ১৬ বছর যে মানবাধিকার লংঘন হয়েছে। প্রত্যেকটির বিচার দেশে হবে। কিন্তু এক বছরেও আমরা কোন রায় দেখতে পারি নাই। এটি আমাদের অনেক বেশি হতাশ করেছে।

জুলাই আন্দোলনকে নির্দিষ্ট গ্রুপের মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে দাবি করে  তিনি বলেন, জুলাইয়ের যে সার্বজনীনতা, ঐক্য ছিল সেটি নষ্ট করার জন্য দায়িত্বশীল পর্যায়ে যারা রয়েছে তাদের বিভাজনমূলক আচরণ দেখতে পারছি। এটি পুরা জাতিকে অনেক বেশি হতাশ করেছে।
সাদিক কায়েম বলেন, এক বছরেও পুলিশ সংস্কার হয়নি। জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র নিয়ে দীর্ঘদিন ধরে আলাপ হচ্ছে। আমাদের আশঙ্কা এটিকে কুক্ষিগত করতে একটি পক্ষ চেষ্টা করছে। আমরা সরকারকে হুঁশিয়ার করতে চাই, শহীদদের আকাঙ্খা, শহীদদের স্পিরিট, জুলাইয়ের গুরুত্বপূর্ণ সময় ১৯ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত ৯ দফা এবং পরবর্তী আন্দোলন সমন্বয়সহ সামগ্রিক বিষয় জুলাই ঘোষণাপত্র ও সনদ না থাকলে তা মেনে নেব না। সকল অংশীজনদের সাথে আলোচনা করে, তাদের মতামতের ভিত্তিতে জুলাই সনদ করতে হবে।

তিনি আরও বলেন, জুলাই সহযোদ্ধাদের সামগ্রিক আচরণে ব্যক্তি সাদিক কায়েম না পুরো জাতি আশাহত হয়েছে। আশা করছি জুলাই পরবর্তী নতুন বাংলাদেশ বির্নিমানে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করবো। আমাদের মতের বিরোধ থাকবে, তবে দেশ ও জুলাইয়ের প্রশ্নে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করবো। কিন্তু সেখানে দেখলাম সহযোদ্ধারা ক্রমাগত বিষোদগার করছে। তারা বিষোধগার করলেও আমরা ভালোবাসা দিয়ে তাদের মন জয় করতে চাই। ইনসাফভিত্তিক বাংলাদেশ বির্নিমাণ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। সেই সাথে জুলাইয়ের সাথে যারা গাদ্দারি করে, জুলাইয়ের আকাঙ্খা থেকে দূরে সরে যায়, তাদের বিরুদ্ধে প্রতিবাদ-প্রতিরোধ জারি থাকবে।

সাদিক কায়েম বলেন, জুলাই বিপ্লবে কেউ রাজনৈতিক পরিচয়ে যায়নি। আন্দোলনে বামপন্থী নাকি ইসলামীপন্থী দেখা হয়নি। আমরা সকলে জালেম হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি। শহীদরা সকলের সম্পদ। আমরা যদি দলীয় পরিচয় দিয়ে শহীদদের পরিচয় করিয়ে দেই তাহলে তা শহীদদের প্রতি অসম্মান করা হবে। শহীদরা দেশ ও জাতির সম্পদ। ছাত্র শিবির সকল শহীদদের ধারণ করতে চায়। আমরা তাদের স্মরনীয় করে রাখতে তাদের পরিবারের কাছে যাচ্ছি, তাদের ডকুমেন্টরী করছি, স্বারকগ্রস্থ করছি। এ সময় ইসলাম ছাত্রশিবির মহানগরের সেক্রেটারী নুরুল হুদাসহ অন্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )