1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ভূরুঙ্গামারীতে বিএনপির বিজয় র‍্যালী | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন

ভূরুঙ্গামারীতে বিএনপির বিজয় র‍্যালী

ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৩১৪ জন দেখেছেন
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে উপজেলা বিএনপির উদ‍্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিজয় র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগষ্ট) এই বিজয় র‍্যালী অনুষ্ঠিত হয়।

২০২৪ সালের ৫ আগষ্ট ছাত্র জনতার আন্দোলনে ফ‍্যাসিষ্ট আওয়ামীলীগের পতন হয়। ইতিহাসের এই দিনটিকে বাংদেশ সহ সারা বিশ্বের মানুষের কাছে স্মরণীয় রাখতে বর্তমান অন্তবর্তীকালীন সরকার  ৫ আগষ্টের দিনটিকে গণঅভ্যুত্থান দিবস ঘোষনা করে।

দিবসটি উপলক্ষে ভূরুঙ্গামারী উপজেলা বিএনপি শহীদদের আত্নার মাগফেরাত করে দোয়া কামনা ও বিজয় র‍্যালীর আয়োজন করে।

ভূরুঙ্গামারী সিনিয়র মাদ্রাসা মাঠ থেকে বিজয় র‍্যালিটি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বাস স্ট‍্যান্ডে পথসভায় মিলিত হয়।

উক্ত পথ সভায় বক্তব‍্য রাখেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস‍্য আশরাফ জুয়েল, মোসলেম উদ্দিন দুলাল মোল্লা,  উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী মুস্তফা বিএনপি নেতা কাজী নিজাম, কাজী আলাউদ্দিন মন্ডল, উপজেলা ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি এবং জয়মনিরহাট ইউপি চেয়ারম‍্যান আব্দুল ওয়াদুদ, আবুল কালাম বাচ্চু, এছাহক আলী, ইফতেখারুল ইসলাম শ‍্যামা, ইয়াসিন আলী, বলদিয়া ইউপির সাবেক চেয়ারম‍্যান মোখলেছুর রহমান, শিলখুড়ি ইউপির সাবেক চেয়ারম‍্যান ইউসুফ আলী, মিজান শিকদার,শহিদুল ইসলাম আকন্দ, উপজেলাা যুবদলের আহবায়ক রফিকুল ইসলাম শান্ত, সদস‍্য সচিব আবদুল্লাহ আল মামুন বাবু,উপজেলা কৃষক দলের আহবায়ক সুরুজ্জামান সদস‍্য সচিব জাহিদুল ইসলাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবুহাসান সোহেল মনা ও উপজেলা ছাত্রদলের আহবায়ক মিজানুর রহমান মিন্টু সহ উপজেলা বিএনপি যুবদল ছাত্রদল কৃষক দল ও স্বেচ্ছাসেবক দলের অসংখ্য নেতাকর্মী।

র‍্যালীতে উপজেলার ১০টি ইউনিয়নের বিএনপি ও তার অঙ্গ সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )