1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
রাজিবপুর হাসপাতালের ভোগান্তি নিরসনে ৭ দিনের আল্টিমেটামে বিক্ষোভ | দৈনিক সকালের বাণী
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন

রাজিবপুর হাসপাতালের ভোগান্তি নিরসনে ৭ দিনের আল্টিমেটামে বিক্ষোভ

রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি 
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ১২৯ জন দেখেছেন
কুড়িগ্রামের চরাঞ্চল ঘেরা নদী বিস্তীর্ণ দুর্গম উপজেলা চর রাজিবপুরে সাপের কামড়ে এক যুবকের মৃত্যুর ঘটনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ‘এন্টিভেনম’ না থাকায়  ও নানা ভোগান্তি নিরসনে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছে স্থানীয়রা।
বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে এ ঘটনার প্রতিবাদে রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। এ কর্মসূচির আয়োজন করে এসএসসি ব্যাচ ২০১১ ও সচেতন নাগরিক সমাজ। সভাপতিত্ব করেন আল আমিন।
তিনি জানান, আগামী ৭দিনের মধ্যে অবস্থাপনার সুষ্ঠু প্রতিকার না হলে বৃহত্তম আন্দোলন করে দাবি আদায় করবো। এতে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহবায়ক রোস্তম মাহমুদ লিখন আহবায়ক সদস্য আমজাদ হোসেন , যুব বিভাগের সভাপতি মোখলেছুর রহমান, কোদালকাটি ইউনিয়ন বিএনপি সদস্য সচিব আমিনুর রহমান, চর রাজিবপুর প্রেসক্লাবে সাধারণ সম্পাদক  সোহেল রানা স্বপ্নসহ এলাকার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
বক্তারা জানান, গত ৫ আগস্ট শিবেরডাঙ্গী গ্রামের যুবক মজনুকে সাপে কামড় দিলে দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কিন্তু সেখানে সাপের বিষের প্রতিষেধক না থাকায় তাকে বাঁচানো সম্ভব হয়নি। এই অপ্রতুল চিকিৎসাসেবা ব্যবস্থা নিয়ে গোটা এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। বক্তারা আরও বলেন, রাজিবপুর একটি নদীভাঙন ও বন্যাপ্রবণ এলাকা। চরাঞ্চলে সাপের উপদ্রব চরম। অথচ এত ঝুঁকিপূর্ণ এলাকায় সাপের কামড়ের জরুরি চিকিৎসা উপকরণ না থাকা চরম অবহেলার পরিচায়ক।
বিক্ষোভে অংশগ্রহণকারীরা দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত পরিমাণে এন্টিভেনম সরবরাহ ও সংরক্ষণের স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানান। তারা বলেন, “আর কোনো মজনুর জীবন যেন অকালে ঝরে না পড়ে। চিকিৎসা পাওয়া আমাদের মৌলিক অধিকার। বিক্ষোভ শেষে একটি স্মারকলিপি উপজেলা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। স্থানীয়রা বিষয়টিকে মানবিক সংকট হিসেবে দেখছেন এবং স্বাস্থ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ দাবি করছেন।
উপজেলা স্বাস্থ্য  ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সারোয়ার জাহান বলেন  অভিযোগ গুলো শুনেছি ইতিমধ্যেই সিভিল সার্জন স্যারেকে অবগত করেছি।  আগামী রবিবার চিকিৎসক এবং সমস্ত স্টাফদের ডেকে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )