1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন

ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ২৪৫ জন দেখেছেন
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে “তোমরা হবে স্বপ্নে রাঙা সূর্যোদয়, লক্ষ আশার শপথ বুকে দীপ্তি ছড়ায় বিশ্বময়” এই প্রতিপাদ্যেকে ধারন করে ২০২৫ সালে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের ক‍্যারিয়ার গাইডলাইন এবং  সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার (০৮ আগষ্ট) সকালে উপজেলা পরিষদ হলরুমে এই সংবর্ধনার আয়োজন করে ইসলামী ছাত্রশিবির।ভূরুঙ্গামারী  উপজেলা শাখা

কৃতিত্ব অর্জনকারী  শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, ইসলামি সাহিত্য, সার্টিফিকেট, কলম,  পরিবেশ বান্ধব গাছ এবং ইসলামী ছাত্রশিবিরের পরিচিতি উপহার হিসেবে তুলে  দেওয়া হয়।

শিবিরের উপজেলা সভাপতি আরিফুল ইসলাম এর সভাপতিত্বে ও সেক্রেটারি আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার দ্বীপ জন  মিত্র। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র শিবিরের কুড়িগ্রাম জেলা সেক্রেটারি মোবাশ্বের রাশেদ্বীন

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আল হেলাল মাহমুদ ও কুড়িগ্রাম -১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী সহকারি অধ্যাপক আনোয়ারুল ইসলাম। বক্তব্য রাখেন মিজানুর রহমান, ফেরদৌস হোসেন, আবু হেনা মাসুম, রোকনুজ্জামান ও রাজু আহমেদ প্রমুখ।

শিক্ষার্থীদের মধ্যে থেকে অনুভূতি প্রকাশ করে বক্তব্য দেন ভূরুঙ্গামারী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৫ পাওয়া জান্নাতুন ফেরদৌসী ও জয়মনিরহাট মহিউদ্দিন উচ্চ বিদ্যালয়ের তানভীর হাসান তামিম।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনা মূলক কথা এবং কৃতিত্বের ধারাবাহিকতা অব্যাহত  রাখার পরামর্শ দিয়ে আমন্তিত অতিথিরা তাদের বক্তব্যে  বলেন, মেধা ও  নৈতিকতার সমন্বয়ে নিজেকে গড়ে তুলতে হবে। স্বপ্ন দেখতে হবে  বড়, আর সেই স্বপ্ন বাস্তবায়নে  চালিয়ে যেতে হবে সর্বোচ্চ চেষ্টা।

জ্ঞান-বিজ্ঞানের চর্চা, সময়ের সঠিক  ব্যবহার এবং ধর্মীয় মূল্যবোধ  লালনের মাধ্যমে একজন শিক্ষার্থী  সমাজ ও রাষ্ট্রে গুরুত্বপূর্ণ ভূমিকা  রাখতে পারে। দক্ষতা অর্জনের কোন বিকল্প নেই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )