1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ইসির প্রাথমিক বাছাইয়ে এনসিপিসহ ১৬ দল উত্তীর্ণ | দৈনিক সকালের বাণী
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৩০ অপরাহ্ন

ইসির প্রাথমিক বাছাইয়ে এনসিপিসহ ১৬ দল উত্তীর্ণ

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ১৬৯ জন দেখেছেন

নিবন্ধন চেয়ে আবেদন করা জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ১৬টি নতুন রাজনৈতিক দল নির্বাচন কমিশনের প্রাথমিক যাচাই-বাছাইয়ে উত্তীর্ণ হয়েছে। মাঠ পর্যায়ে যাচাই-বাছাইয়ের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কমিশন। রোববার (১০ আগস্ট) ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ এ তথ্য নিশ্চিত করেন।অতিরিক্ত সচিব বলেন, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) নিবন্ধনপ্রত্যাশী ১৬টি রাজনৈতিক দল যাচাই-বাছাইয়ে উত্তীর্ণ হয়েছে। এগুলোর এখন মাঠ পর্যায়ে তদন্তের জন্য পাঠানো হবে।

 

এর আগে গত ৩ আগস্ট শর্ত পূরণের সময় শেষে ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. শরিফুল আলম জানান, ১৪৫টি দল নিবন্ধনের জন্য আবেদন করলেও তারা কেউই শতভাগ তথ্য পূরণ করতে পারেনি। ফলে ১৫ দিন সময় দিয়ে সব দলকে চিঠি দেওয়া হয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে ৮০টি দল তথ্য পূরণের জন্য কাগজপত্র জমা দিয়েছে।

 

গত ২২ জুন পর্যন্ত ১৪৫টি দল নিবন্ধন পেতে আবেদন করেছিল। তবে প্রাথমিক বাছাইয়ে কোনো দলই শর্ত পূরণ করতে পারেনি। তাই জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ১৪৫টি দলকেই প্রয়োজনীয় ঘাটতি পূরণে ১৫ দিন সময় দেওয়া হয়েছিল।

আইন অনুযায়ী, নিবন্ধন পেতে ইচ্ছুক দলের একটি কেন্দ্রীয় কমিটি, এক তৃতীয় জেলা ও ১০০টি উপজেলা কমিটি এবং প্রতিটি কমিটিতে ২০০ ভোটারের সমর্থনের প্রমাণ থাকতে হয়। এছাড়াও কোনো দলের কেউ পূর্বে সংসদ সদস্য থাকলে বা পূর্বের নির্বাচনের পাঁচ শতাংশ ভোট পেলেও নিবন্ধন পাওয়ার যোগ্যতা হিসেবে ধরা হয়। এই প্রধান শর্তগুলো ছাড়াও বেশকিছু নিয়ম কানুন মেনে আবেদন করতে হয়। প্রাথমিক বাছাইয়ে এসব নিয়ম কানুনগুলোই সাধারণত খেয়াল করা হয়।

 

নিবন্ধন প্রক্রিয়ায় দলগুলোর আবেদন পাওয়ার পর কমিশন প্রথমে এগুলো প্রাথমিক বাছাই করে। এরপর সেই দলগুলোর তথ্যাবলি সরেজমিন তদন্ত শেষে বাছাই সম্পন্ন করে দাবি আপত্তি চেয়ে বিজ্ঞপ্তি দেয় কমিশন। সেখানে কোনো আপত্তি এলে শুনানি করে তা নিষ্পত্তি করা হয়। আর কোনো আপত্তি না থাকলে সংশ্লিষ্ট দলগুলোকে নিবন্ধন সনদ প্রদান করে ইসি। নিবন্ধন ছাড়া কোনো দল নিজ প্রতীকে ভোটে প্রার্থী দিতে পারে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )