


হাসপাতাল থেকে বের হয়ে বাড়ির দিকে যাচ্ছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (১২ আগস্ট) সাড়ে ১১টার দিকে গুলশানের ইউনাইটেড হাসপাতাল থেকে নিজ বাড়ির উদ্দেশে রওনা দিয়েছে জামায়াতে আমিরের বহন করা গাড়ি।
তার আগে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেন, জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান সুস্থ হয়েছেন। যার কারণে তিনি হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন। ওপেন হার্ট সার্জারি একটা বড় ধরনের অপারেশন। এটা রিকভারি হতে কিছুটা সময় লাগে। আমরা উনাকে এখন বাসায় নিয়ে যাব। উনার সেখানে আরও দুই সপ্তাহ রেস্ট প্রয়োজন হবে। তিন সপ্তাহ পরে উনি জনসম্মুখে আসবেন। আপনারা দোয়া করবেন।
উল্লেখ্য, গত ৩০ জুলাই হাসপাতালে ভর্তি হন ডা. শফিকুর রহমান। পরীক্ষায় হার্টে পাঁচটি ব্লক ধরা পড়ে। এরপর গত ২ আগস্ট বাইপাস সার্জারির জন্য ড. শফিকুর রহমানকে হাসপাতালে নেওয়া হয়।