1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ফুলবাড়ী সীমান্তে বিজিবির দুই মন ভারতীয় গাঁজা জব্দ | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন

ফুলবাড়ী সীমান্তে বিজিবির দুই মন ভারতীয় গাঁজা জব্দ

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১৭০ জন দেখেছেন
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি,র) সদস্যরা সীমান্তে এক মাদক বিরোধী অভিযান চালিয়ে দুই মন দুই কেজি গাঁজা জব্দ করা হয়েছে।
বিজিবি জানায়, মঙ্গলবার (১২ আগস্ট) রাত সাড়ে ৭ টার দিকে লালমনিরহাট-১৫ বিজিবি  ব্যাটালিয়ণের অধিন কাশিপুর ক্যাম্পের বিজিবি সদস্যরা বিশ্বস্ত গোয়েন্দা সূত্রের মাধ্যমে ধর্মপুর বেপারীটারী সীমান্ত এলাকায় একদল চোরাকারবারীদের ধাওয়া করে। এ সময় চোরাকারবারিরা তাদের সাথে থাকা ভারতীয় গাঁজার পটলাগুলো ফেলে পালিয়ে যায়। পরে টহলরত বিজিবি সদস্যরা ঘটনাস্থল থেকে দুই মন দুই কেজি ভারতীয় গাঁজা জব্দ করে কাশিপুর ক্যাম্পে নিয়ে আসা হয়।
এ প্রসঙ্গে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার “লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি” বলেন, কাশিপুর ক্যাম্পের বিজিবি সদস্যরা ভারতীয় ৮২ কেজি (দুই মন দুই কেজি) গাঁজা জব্দ করেছে। যার বর্তমান বাজার মূল্য-২ লাখ ৮৭ হাজার টাকা। তিনি আরও জানান সীমান্তে মাদক সংশ্লিষ্ট চোরাকারবারীদের তথ্য সংগ্রহপূর্বক মামলা দায়ের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )