1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ভূরুঙ্গামারী ফাজিল ডিগ্রী মাদ্রাসা কেন্দ্রে ছয় পরীক্ষার্থী বহিস্কার  | দৈনিক সকালের বাণী
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন

ভূরুঙ্গামারী ফাজিল ডিগ্রী মাদ্রাসা কেন্দ্রে ছয় পরীক্ষার্থী বহিস্কার 

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ১২৭ জন দেখেছেন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী ফাজিল ডিগ্রি মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে আলিম পরীক্ষায় ৬ পরীক্ষার্থীকে অসদুপায় অবলম্বনের অভিযোগে বহিস্কার করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগষ্ট) ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষায় উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র  তাদের বহিস্কার করেন।

বহিস্কৃতরা হলো ছামিউল ইসলাম, ইয়াসিন আরাফাত সজিব,শফিউল ইসলাম, মোজাহিদ হোসেন লিঙ্কন, মোফাজ্জল হোসেন  ও সিমা খাতুন। ভূরুঙ্গামারী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ও সদস‍্য সচিব আলতাফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্তদের সার্চ করে মোবাইল ফোন ও নকল পাওয়ায় উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে বহিস্কার করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )