1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বসুন্ধরা আবাসিক এলাকায় পানির ট্যাংক থেকে পাটগ্রামের ৩ জনের মৃত্যু | দৈনিক সকালের বাণী
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন

বসুন্ধরা আবাসিক এলাকায় পানির ট্যাংক থেকে পাটগ্রামের ৩ জনের মৃত্যু

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি 
  • আপলোডের সময় : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ২০০ জন দেখেছেন
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি নির্মাণাধীন ভবনের পানির ট্যাংক পরিষ্কারের সময় বিদ্যুৎস্পৃষ্টে তিনজন শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনা ঘটেছে শনিবার (১৬ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে ই ব্লক, ১৪ নম্বর রোডে।
নিহতরা হলেন লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার আলাউদ্দিন নগর বাজার এলাকার রফিকুলের ছেলে ফরিদুল (৪০), ইসলাম নগর গ্রামের তবারক হোসেনের ছেলে রাব্বি (১৭) এবং জমগ্রাম এলাকার মৃত তৈয়বুর রহমানের ছেলে লিটন (৩৫)।
নিহত রাব্বির খালাতো ভাই মো. ওয়ালিব জানান, তারা পেশায় রড মিস্ত্রি। শনিবার তারা নির্মাণাধীন ভবনের পানির ট্যাংকির সেন্টারিংয়ের বাঁশ ও কাঠ খুলে পরিষ্কার করার কাজ করছিলেন। এই কাজের জন্য একটি বৈদ্যুতিক বাতি সংযোগ দেওয়া হয়েছিল।
প্রথমে ফরিদুল মই বেয়ে ট্যাংকির ভিতরে নামেন, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে পানিতে পড়ে যান। এরপর রাব্বি একইভাবে ট্যাংকিতে নামলে তিনি ও পানিতে পড়েন। শাহিনুর নামের এক শ্রমিক তাদের উদ্ধারের চেষ্টা করতে গিয়ে তিনি ও পানিতে পড়ে যান। পরে লিটন ডাকচিৎকার করলে আশপাশের শ্রমিকরা এগিয়ে আসে, কিন্তু লিটনও উদ্ধারকাজ করতে গিয়ে পানিতে পড়ে যান।
অন্য শ্রমিকরা দ্রুত বিদ্যুৎ সংযোগ বন্ধ করে চারজনকে পানি থেকে তুলেন। হাসপাতালে নিলে ফরিদুল, রাব্বি ও লিটনকে মৃত ঘোষণা করা হয়। তবে শাহিনুর সুস্থ আছেন।
ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান জানান, নির্মাণাধীন ভবনের আন্ডারগ্রাউন্ড ট্যাংকির ভিতরের বাঁশখুটি খোলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ঘটনা তদন্ত চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )