1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ভূরুঙ্গামারীতে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত | দৈনিক সকালের বাণী
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন

ভূরুঙ্গামারীতে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ১৬৯ জন দেখেছেন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বুধবার দুপুরে ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় থেকে একটি র‌্যালী বের হয়। র‌্যালীটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে কেন্দ্রীয় বাসষ্ট্যান্ডে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইদ্রিস আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলাউদ্দিন মন্ডল, সদস্য সচিব প্রভাষক সহিদুল ইসলাম আকন্দ, যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম শান্ত, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু হাসান সোহেল মনা, যুগ্ম-আহ্বায়ক হাফিজুর রহমান হাফিজ, সদস্য সচিব মোবাশ্বেরুল ইসলাম রাশেদ, ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিন্টু প্রমুখ ।

উপজেলার দশ ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতা-কর্মী এতে উপস্তিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )