1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ভূরুঙ্গামারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে তুলার মিল ক্ষয়ক্ষতি প্রায় ৪০ লক্ষ | দৈনিক সকালের বাণী
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন

ভূরুঙ্গামারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে তুলার মিল ক্ষয়ক্ষতি প্রায় ৪০ লক্ষ

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ১৮৬ জন দেখেছেন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি তুলার মিল পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। এতে প্রায় ৪০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। বুধবার (২০ আগষ্ট) সন্ধ‍্যায় দিকে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের পাটেশ্বরী বাজারের সান তুলা মিলে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

প্রত‍্যক্ষদর্শী হাফিজুর রহমান, আব্দুল আজিজ ও আপেল হোসেন জানান, বুধবার সন্ধ‍্যার দিকে আমরা পাটেশ্বরী বাজার থেকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই আগুনের লেলিহান শিখা আকাশ বরাবরে ওঠতে থাকে।  আগুন মিলটির চারপাশে ছড়িয়ে পড়ে। পরে এলাকাবাসী মিলে একত্রিত হয়ে কিছু তুলা বেড় করতে সক্ষম হই।  তাৎক্ষণিক নাগেশ্বরী ফায়ার সার্ভিস কে খবর দেওয়া হলে ফায়ার সার্ভিস এর দলটি ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, ভূরুঙ্গামারীতে নিয়মিত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। আগুন লাগলে প্রায় ২০ কিলোমিটার দূর থেকে ফায়ার সার্ভিস আসতে আসতে সব পুড়ে ছাই হয়ে যায়। এই ক্ষতি থেকে বাঁচতে অতি দ্রুত ভূরুঙ্গামারীতে একটি ফায়ার সার্ভিস ষ্টেশন নির্মাণের জোড় দাবী জানান তারা।

তুলার মিল এর স্বত্বাধিকারী আলম হোসেন জানান, তুলার মিলের মেশিনে ফায়ার হয়ে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আমার প্রায় ৪০ লক্ষ টাকার ক্ষতি হয়।

এবিষয়ে নাগেশ্বরী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার সাইফুল ইসলাম বলেন খবর পেয়ে ফায়ার সার্ভিস এর একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। প্রায় ৫ লক্ষ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র বলেন উপজেলায় একটি ফায়ার সার্ভিস ষ্টেশন নির্মাণের জন‍্য আগামী “জেলা উন্নয়ন সভায়” ডিসি স‍্যারের কাছে উত্থাপন করা হবে। আবেদন পেলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব‍্যক্তিকে সহায়তা করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )