1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
গাজা সিটিতে ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েল | দৈনিক সকালের বাণী
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন

গাজা সিটিতে ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ২০২ জন দেখেছেন

ফিলিস্তিনের গাজা উপত্যকার মূল শহর গাজা সিটির বিভিন্ন জায়গায় ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েল। সাধারণ মানুষের ঘরবাড়ি থেকে কোনো কিছু হামলা থেকে বাদ যাচ্ছে না। মানুষ যেন শহর ছেড়ে চলে যান সেজন্য।

সংবাদমাধ্যম আলজাজিরার সাংবাদিক হানি মাহমুদ গাজা সিটি থেকে জানিয়েছেন, জনবহুল এলাকগুলো জনমানবহীন করতে সেখানে হামলা চালাচ্ছে ইসরায়েল। তিনি বলেছেন, আমরা এগুলো হতে দেখেছি গাজার সিটির পূর্বাঞ্চলের তুফফাহ এবং সুজায়াতে। এখন আমরা এটি হতে দেখছি জেইতুনে। গাজা সিটিতে সবকিছু ধসিয়ে দেওয়ার কৌশল অবলম্বন করছে ইসরায়েলে— জানিয়েছেন আলজাজিরার এ সাংবাদিক।

এর অংশ হিসেবে জীবনের সবকিছু ধ্বংস করা হচ্ছে। বোমা মেরে ধসিয়ে দেওয়া হচ্ছে আবাসিক ভবন, সরকারি ভবন এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো। এগুলো করে মানুষকে জোরপূর্বক সেখান থেকে সরানোর প্রক্রিয়া চলছে। আর সবকিছু ধ্বংস করে দেওয়া হচ্ছে যেন তারা সেখানে আর ফিরে না আসেন। তার সর্বশেষ তথ্য অনুযায়ী গাজা সিটির জাবালিয়াতে ইসরায়েলের হামলা চলছিল।

দখলদার ইসরায়েল গাজা সিটি পুরোটা দখলের হুমকি দিয়েছে। এরমধ্যেই সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলের সঙ্গে ৬০দিনের অস্থায়ী যুদ্ধবিরতি করতে রাজি হয়েছে। তবে ইসরায়েল এখন পর্যন্ত এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )