1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
আগে সংবিধান সংশোধন তারপর নির্বাচন : আখতার হোসেন | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন

আগে সংবিধান সংশোধন তারপর নির্বাচন : আখতার হোসেন

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ১৯৭ জন দেখেছেন

জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, আমরা চাই গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সংবিধান সংশোধন করে তারপর জাতীয় নির্বাচন। কিন্তু অনেকেই শুধু চায় জাতীয় সংসদ নির্বাচন। এসব বিষয় নিয়ে সরকারকে একটা সিদ্ধান্তে আসতে হবে। যাতে গণপরিষদ নির্বাচনের আয়োজনটা সরকার সঠিক সময়ে করতে পারে। গতকাল বৃহস্পতিবার বিকেলে রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছে গণসংযোগ করার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।

আখতার হোসেন বলেন, বাংলাদেশের সংবিধান, বিচার বিভাগ, প্রশাসন, প্রত্যেকটা জায়গায় যে সংস্কারগুলো প্রয়োজন, সেসব নিয়ে অনেকগুলো আলাপ আলোচনা তৈরি হয়েছে। এসব দাবির পক্ষে জনমত প্রতিষ্ঠা করতেই মাঠে কাজ করছে এনসিপি। আমাদের বার্তা আমরা পৌঁছে দিচ্ছি।তিনি আরও বলেন, গণপরিষদ নির্বাচনসহ সংস্কার ও বিচারের দৃশ্যমানের জন্য কাজ করছি। একইসঙ্গে সরকার যে সংস্কার কার্যক্রম আলোচনায় এনেছে, সেগুলো যাতে সরকার দ্রুত করতে পারে সেজন্য আমরা জনমত গঠনেও কাজ করছি। সারাদেশে যে কোনো গণতান্ত্রিক আন্দোলনে গণমানুষকে সঙ্গে নিয়ে সামনের পথটা আমরা নির্মাণ করতে পারব।

এনসিপির কেন্দ্রীয় এই নেতা বলেন, নির্বাচনের জন্য সরকার যে সময়সীমা দিয়েছে সে সময়ে নির্বাচন করতে পারে। তবে তার আগে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করা, বিচারকে দৃশ্যমান পর্যায়ে উন্নীত করা, মাঠ পর্যায়ের নিরপেক্ষতা নিশ্চিত করা ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। যত দ্রুত সরকার এসব নিশ্চিত করতে পারবে তত দ্রুত নির্বাচন করতে পারবে, অন্যথায় নয়।

বৈরি আবহাওয়া উপেক্ষা করে আখতার হোসেন তার নির্বাচনী এলাকা রংপুর-৪ আসনের কাউনিয়া উপজেলার চর গোনাই, হারাগাছ, সারাই ও পীরগাছার দেউতিসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।
এ সময় এনসিপির রংপুর মহানগর কমিটির যুগ্ম সমন্বয়কারী আলমগীর নয়ন, জেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী এন আই সুমনসহ জেলা ও মহানগর নেতারা উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )