1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
চিকিৎসক পরিচয়ে প্রতারণা ফাঁদ, দালাল গ্রেফতার | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন

চিকিৎসক পরিচয়ে প্রতারণা ফাঁদ, দালাল গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ২১৮ জন দেখেছেন

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে থাকা এক লাশের পরিবারের কাছ থেকে ডাক্তার পরিচয়ে টাকা নেওয়ার সময় মেহেদী হাসান (৩৮) নামে একজন দালালকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার বিকেলে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানা পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মেহেদী হাসান রংপুর নগরীর রেলওয়ে কলোনির মৃত আবু জাফর আলীর ছেলে।

ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার গবরধন এলাকার মোসলেম উদ্দিন নামের এক ব্যক্তি জমি সংক্রান্ত মারামারিতে নিহত হন। তার লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়।
এ সময় মেহেদী হাসান নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে দ্রুত পোস্টমর্টেম করানোর কথা বলে এবং প্রয়োজনীয় সামগ্রী কেনার অজুহাতে নিহতের পরিবারের কাছ থেকে ৮ হাজার টাকা নেন। বিষয়টি জানতে পেরে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে তাকে টাকা সহ গ্রেফতার করে।

নিহতের ভাতিজা আপেল মাহমুদ বলেন, ‘দ্রুত পোস্টমর্টেম করানোর কথা বলে মেহেদী হাসান আমাদের কাছ থেকে ৮ হাজার টাকা নেন। তিনি নিজেকে ডাক্তার পরিচয় দেন। পরে পুলিশ এসে তাকে গ্রেফতার করে। ইতোমধ্যে তিনি ৮ হাজার টাকার মধ্যে ৭ হাজার টাকা ফেরত দিয়েছেন।’

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, ‘মেহেদী হাসান দীর্ঘদিন ধরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর স্বজনদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা আদায় করে আসছিলেন। আজও তিনি একই কৌশলে টাকা নেওয়ার সময় গ্রেফতার হন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )