1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ভূরুঙ্গামারীতে আওয়ামীলীগ নেতা কর্তৃক  বিএনপি নেতাদের নামে অপ প্রচারের প্রতিবাদে মানববন্ধন | দৈনিক সকালের বাণী
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন

ভূরুঙ্গামারীতে আওয়ামীলীগ নেতা কর্তৃক  বিএনপি নেতাদের নামে অপ প্রচারের প্রতিবাদে মানববন্ধন

ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ২৫৭ জন দেখেছেন
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার চরভূরুঙ্গামারীতে আওয়ামীলীগের নেতা কর্তৃক সামাজিক যোগাযোগ মাধ‍্যমে ইউনিয়ন বিএনপি নেতাদের নামে ভিত্তিহিন অপ প্রচারের বিরুদ্ধে চরভূরুঙ্গামারীর সচেতন মহলের ব‍্যানারে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ আগষ্ট) সকালে নতুন হাট বাজারের চরভূরঙ্গামারী হাই স্কুল মোড়ে  মাদকসেবী মামলাবাজ ও মব সৃষ্টিকারী লুতফর ও মাদক মামলা, পুলিশের নিকট থেকে মাদকের আসামীকে ছিনাতাই ও জুলাই আগষ্ট আন্দোলনে ছাত্র হত‍্যা মামলার আসামী, কুড়িগ্রাম জেলা মৎস‍্যজীবিলীগের যুগ্ন আহবায়ক কথিত সাংবাদিক আনোয়ার হোসেন আরিফ এবং চরভূরুঙ্গামারী ইউনিয়ন শ্রমিকলীগের যুগ্ন সম্পাদক জহুরুল ইসলাম লিটন কর্তৃক ইউনিয়ন বিএনপি নেতাদের নামে ভিত্তিহীন অপ প্রচারের প্রতিবাদে এই মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি, সাংগঠনিক সম্পাদক শাহ জালাল যুবদল সভাপতি মাইদুল ইসলাম লাভলু সাধারণ সম্পাদক রন্জু আহম্মেদ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তারিফুল ইসলাম সেলিম ও সম্পাদক হাবিবুর রহমান।

মানব বন্ধনে ইউনিয়ন বিএনপি তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীসহ এবং এলাকার সচেতন মহলের পাঁচ শতাধিক নারী ও পুরুষ অংশগ্রহণ করেন।

বক্তরা তাদের বক্তব‍্যে, বিএনপি নেতাদের নামে অপ প্রচার কারী ফ‍্যাসিষ্ট আওয়ামী সরকারের মদতপুষ্ট কথিত সাংবাদিক আনোয়ার হোসেন আরিফ, শ্রমিকলীগ নেতা জহুরুল ইসলাম লিটন ও মাদকসেবী লুতফরের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )