1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ভূরুঙ্গামারীতে ভেজাল সার বিক্রির অভিযোগে ব্যবসায়ীর জরিমানা | দৈনিক সকালের বাণী
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন

ভূরুঙ্গামারীতে ভেজাল সার বিক্রির অভিযোগে ব্যবসায়ীর জরিমানা

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ১৮৪ জন দেখেছেন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভেজাল সার বিক্রির অভিযোগে মেসার্স আল-আদিয়াত ট্রেডার্স নামের এক প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার(৩০ আগষ্ট) সন্ধ্যায় উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা এলাকায় ভ্রাম্যমান আদালতের মাধ‍্যমে এই জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম‍্যাজিষ্ট্রেট দীপ জন মিত্র  ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় সাথে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল জব্বার,উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সরোয়ার তৌহিদ ও ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি দল।

স্থানীয়রা কৃষকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, পয়সা দিয়ে এসব ভেজাল সার কিনে জমিতে দিলে কোনো উপকার না হয়ে বরং ক্ষতি হচ্ছে। এছাড়া তারা তারা আরো অভিযোগ করেন খুচরা বাজারে ১০৫০ টাকা বস্তার সার ১৭০০ টাকায় কিনতে হচ্ছে আমাদের।

উপজেলা কৃষি অফিসার আব্দুল জব্বার বলেন, শনিবার দুপুরে দিকে এক কৃষক অভিযোগ করেন আল-আদিয়াত ট্রেডার্সে ভেজাল টিএসপি সার বিক্রি করা হচ্ছে। অভিযোগ পেয়ে উক্ত প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। এসময় সেখানে ৮৫ বস্তা ভেজাল টিএসপি সার পাওয়া যায়। পরে সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের মাধ‍্যেম  ওই প্রতিষ্ঠানের মালিককে জড়িমান প্রতিষ্ঠানটি সিলগালা করে দেয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র বলেন, ভেজাল টিএসপি সার বিক্রি করার অপরাধে সার ব্যবস্থাপনা আইনে আল-আদিয়াত ট্রেডার্সের মালিক আবু মোতালের (শাহিন)কে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ব্যবসায় প্রতিষ্ঠানি সিলগালা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )