1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সেনাবাহিনীর নাম ভাঙিয়ে চাঁদা দাবির অভিযোগে একজন আটক | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন

সেনাবাহিনীর নাম ভাঙিয়ে চাঁদা দাবির অভিযোগে একজন আটক

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ২১৫ জন দেখেছেন

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সেনাবাহিনীর নাম ভাঙিয়ে চাঁদাবাজি করার অভিযোগে আমিনুল ইসলাম পালোয়ান (৬০) নামে একজনকে আটক করেছে সেনাবাহিনী। আমিনুল ইসলাম উপজেলার সন্তোষপুর ইউনিয়নের বোর্ডের হাট এলাকার বাসিন্দা। রবিবার ৩১ আগস্ট বিকেলে তাকে আটক করে সেনাবাহিনী।

সেনা বাহিনী জানায়, গত ৪ই জুন “ইন এইড টু দি সিভিল পাওয়ার” এর আওতায় আটককৃত প্রতারক আমিনুল ইসলাম পালোয়ানের তথ্যের ভিত্তিতে কুড়িগ্রাম সেনা ক্যাম্প হতে ৬৬ পদাতিক ডিভিশনের ৭২ পদাতিক ব্রিগেড এর অধীনস্থ ২২ বীরের একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। মেজর শাহরিয়ার আহাদের নেতৃত্বে পরিচালিত অভিযানে সন্তোষপুর ইউনিয়নের স্থানীয় বাজার থেকে অবৈধভাবে মজুদকৃত ২০০ বস্তা ভিজিএফ এর চাল উদ্ধার করা হয়। এ ঘটনায় যৌথ বাহিনীর পক্ষ থেকে প্রশাসন বাদী হয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে।

উক্ত  মামলা থেকে অব্যহতি দেয়ার আশ্বাস দিয়ে অভিযুক্তদের কাছে সেনাবাহিনীর নাম ব্যবহার করে নগদ এক লক্ষ টাকা দাবি করেন। সেনাবাহিনীর নাম করে চাঁদা দাবির একটি অডিও রেকর্ড সেনাবাহিনীর হাতে আসে। এরই প্রেক্ষিতে আমিনুল ইসলাম পালোয়ানকে কুড়িগ্রাম সেনা  ক্যাম্পে আসতে বলা হয়। জিজ্ঞাসাবাদের সময় তিনি সেনাবাহিনীর নাম ব্যবহার করে টাকা দাবি করার বিষয়টি স্বীকার করেন। জিজ্ঞাসাবাদ শেষে আমিনুল ইসলাম পালোয়ানকে নাগেশ্বরী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

কুড়িগ্রাম সেনা ক্যাম্প কমান্ডার মেজর শাহরিয়ার আহাদ বলেন, অপকর্ম, দূর্নীতির বিরুদ্ধ সেনাবাহিনী কঠোর অবস্থানে রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )