1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
রংপুর অঞ্চলকে রাজনৈতিকভাবে পিছিয়ে দেওয়া হয়েছে | দৈনিক সকালের বাণী
শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:২২ অপরাহ্ন

রংপুর অঞ্চলকে রাজনৈতিকভাবে পিছিয়ে দেওয়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৫ জন দেখেছেন

প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, রংপুর সব বিপ্লবের সূচনাকারী হয়েও রাজনৈতিকভাবে এই অঞ্চলকে পিছিয়ে দেওয়া হয়েছে। এই অঞ্চলের মানুষ যাতে ডিজিটাল প্লাটফর্মে দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারে, এজন্য সরকার বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণের ব্যবস্থা করছে।

জুলাই যোদ্ধাদের ডিজিটাল দক্ষতা বৃদ্ধিতে বিসিসির ডিজিটাল সরকার ও অর্থনীতি শক্তিশালীকরণ প্রকল্পের উদ্যোগে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল রংপুর আঞ্চলিক কার্যালয় সাত দিনব্যাপি প্রশিক্ষণ কোর্সের আয়োজন করেছে।

প্রধান অতিথির বক্তব্যে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের ইডিজিই প্রকল্পের ‘ডিজিটাল স্কিলস ফর স্টুডেন্টস ট্রেনিং’ কর্মসূচির আওতায় জুলাই যোদ্ধাদের জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে, যাতে তারা সমাজ ও দেশের অর্থনীতির মূল স্রোতে ফিরে আসতে পারে। এর মাধ্যমে জুলাই যোদ্ধারা ডিজিটাল দক্ষতা অর্জন করে আত্মকর্মসংস্থানের পাশাপাশি অন্যদের কর্মের সুযোগ তৈরি করতে পারবেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী বলেন, সাধারণ মানুষের অধিকার আদায়ে জুলাই যোদ্ধারা তাদের জীবনকে উৎসর্গ করেছেন। সরকার জুলাই যোদ্ধাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে এবং তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে নানামুখী উদ্যোগ গ্রহণ করছে। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল জুলাই যোদ্ধাদের ডিজিটাল স্কিলস বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করছে। ইডিজিই প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণ কর্মসূচি রংপুর বিভাগ থেকে শুরু হয়ে পর্যায়ক্রমে সারা দেশে বাস্তবায়ন হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডিজিটাল সরকার ও অর্থনীতি শক্তিশালীকরণ (ইডিজিই) প্রকল্পের প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) ডক্টর মো. তৈয়বুর রহমান।উল্লেখ্য, সাত দিনব্যাপী এই প্রশিক্ষণ কোর্সে দুই ব্যাচে রংপুর বিভাগের ৪৯ জন জুলাই যোদ্ধা অংশগ্রহণ করছেন। এই কোর্সের আওতায় বেসিক আইসিটি, MySQL ও ডিজিটাল মার্কেটিং বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )