1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ভূরুঙ্গামারীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত | দৈনিক সকালের বাণী
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন

ভূরুঙ্গামারীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১৪ জন দেখেছেন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। কেন্দ্রীয় বিএনপির নির্দেশনায় উপজেলা বিএনপির উদ‍্যোগে বুধবার (৩ সেপ্টেম্বর ) ভূরুঙ্গামারী সরকারি পাইলট উচ্চ বিদ‍্যালয় মাঠে বিভিন্ন কর্মসূচীর মধ‍্য দিয়ে এই প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। কর্মসূচীর মধ‍্যে ছিল আনন্দ র‍্যালী,বিএনপির ৪৭ বছরের সংগ্রাম ও অর্জন নিয়ে আলোচনা সভা, বৃক্ষরোপন কর্মসূচী,ফ্রি মেডিকেল ক‍্যাম্প,জলাশয়ে মৎস‍্য অবমুক্তকরণ ও পরিষ্কার পরিছন্নতা অভিযান।

বুধবার সকালে একটি আনন্দ র‍্যালী সরকারি পাইলট উচ্চ বিদ‍্যালয় মাঠ থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ওই বিদ‍্যালয় মাঠে এক আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা বিএনপির আহবায়ক কাজী আলাউদ্দিন মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস‍্য, ড‍্যাব নেতা ডা: ইউনুছ, আশরাফ জুয়েল ও মোসলেম উদ্দিন দুলাল মোল্লা,উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুল ওয়াদুদ চেয়ারম‍্যান,যুগ্ন আহবায়ক এফতেখারুল ইসলাম শ‍্যামা, সাখাওয়াত হোসেন তৌহিদ,সিনিয়র সদস‍্য কাজী নিজাম।

এসময় উপস্হিত ছিলেন উপজেলা যুবদল আহবায়ক রফিকুল ইসলাম শান্ত,ছাত্রদল আহবায়ক মিজানুর রহমান মিন্টু,কৃষকদল আহবায়ক সুরুজ্জামানও স্বেচ্ছাসেবক দল আহবায়ক আবু হাসান সোহেল মনাসহ উপজেলা বিএনপি তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির সদস‍্য সচিব প্রভাষক শহিদুল ইসলাম আকন্দ। অনুষ্ঠানে উপজেলা বিএনপি তার অঙ্গ ও সহযোগী সংগঠন এবং উপজেলার ১০ ইউনিয়নের বিএনপি তার অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ‍্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )