1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
চিরিরবন্দরে জামায়াতের কর্মী সম্মেলন | দৈনিক সকালের বাণী
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:০৩ অপরাহ্ন

চিরিরবন্দরে জামায়াতের কর্মী সম্মেলন

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৯ জন দেখেছেন

বাংলাদেশ জামায়াতে ইসলামী চিরিরবন্দর উপজেলা শাখার উদ্যোগে গতকাল বুধবার ৩ সেপ্টেম্বর সকাল ১০ টায় কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। চিরিরবন্দর উপজেলা আমীর প্রভাষক মো. রাশেদুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় ইউনিট সদস্য ও সাবেক জেলা আমীর আনোয়ারুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন-দিনাজপুর-৪ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও সাবেক জেলা আমীর জননেতা আফতাব উদ্দিন মোল্লা, আরো উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা শাখার আমীর আনিসুর রহমান। বক্তারা- দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট, সংগঠনের কার্যক্রম ও আগামী দিনের করণীয় বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন। তারা কর্মীদেরকে ইসলামি আন্দোলনের চূড়ান্ত লক্ষ্য প্রতিষ্ঠায় দৃঢ়ভাবে কাজ করার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )