1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
শ্রীলঙ্কায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন

শ্রীলঙ্কায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৬২ জন দেখেছেন

শ্রীলঙ্কায় পর্যটকবাহী একটি বাস প্রায় এক হাজার ফুট গভীর খাদে পড়ে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় আহত আরও ১৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে কলম্বো থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরে পাহাড়ি এলাকা এল্লায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, বাসটি শীতল পাহাড় থেকে ফেরার সময় অন্য একটি বাহনকে ধাক্কা দেয়। এতে রেলিং ভেঙে বাসটি রাস্তা থেকে প্রায় ৩০০ মিটার নিচে খাদে পড়ে যায়।

বাসটিতে টানগালের পৌরসভার কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যরা ছিলেন, যারা এল্লায় ছুটি কাটাতে এসেছিলেন। নিহতদের মধ্যে বাসচালক ও নয়জন নারী রয়েছেন। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

শ্রীলঙ্কার এই দুর্ঘটনা মে মাসে কোটমালেতে বাস দুর্ঘটনার পর থেকে দেশটির সবচেয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা হিসেবে ধরা হচ্ছে। দ্বীপটির আঁকাবাঁকা রাস্তাগুলো বিশ্বের অন্যতম বিপজ্জনক রাস্তাগুলোর মধ্যে গণ্য করা হয়। প্রতিবছর প্রায় তিন হাজার মানুষ শ্রীলঙ্কায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )