1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ইঁদুর দমনে বাঁশে চোঙ্গা ফাঁদ জনপ্রিয় | দৈনিক সকালের বাণী
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন

ইঁদুর দমনে বাঁশে চোঙ্গা ফাঁদ জনপ্রিয়

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৪ জন দেখেছেন

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় ধানক্ষেতে ইঁদুরের উপদ্রব দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। কালো ইঁদুরের দৌরাত্ম্যে ফসল নষ্ট হয়ে কৃষকেরা পড়ছেন দুশ্চিন্তায়। বিষটোপ, পলিথিনের নিশানা কিংবা কলাগাছ পুঁতেও সমাধান না মেলায় শেষ পর্যন্ত স্থানীয় প্রযুক্তি ‘বাঁশের চোঙা ফাঁদ’ ব্যবহার শুরু করেছেন কৃষকেরা।

সাইতারা ইউনিয়নের খোচনা গ্রামের কৃষক আসাদুজ্জামান বলেন, গতকাল রাতে আমি ৪৪টি ফাঁদ বসিয়েছিলাম। সকালে গিয়ে দেখি, তাতে ধরা পড়েছে ৩৫টি ইঁদুর। গত ছয় মাসে আমি প্রায় ৩ হাজার ইঁদুর মেরেছি। এই পদ্ধতি সত্যিই কার্যকর।

গত বছর ইঁদুর নিধনে বিশেষ অবদান রাখায় তিনি উপজেলা কৃষি অফিস থেকে পুরস্কারও পান। স্থানীয় কৃষকেরা বলছেন, ধানক্ষেতে ইঁদুর দমনে এভাবে সামাজিকভাবে উদ্যোগ নেওয়া গেলে ফসল রক্ষা সম্ভব হবে। পাশাপাশি পরিবেশও থাকবে নিরাপদ উপ-সহকারী কৃষি কর্মকর্তা মিনহাজুল হক নবাব বলেন, রাসায়নিক বিষ ব্যবহার করলে পরিবেশ ও অন্যান্য প্রাণী ক্ষতির মুখে পড়ে। কিন্তু বাঁশের ফাঁদ নিরাপদ, সাশ্রয়ী এবং সহজে ব্যবহারযোগ্য। কৃষকেরা নিয়মিত এটি ব্যবহার করলে ইঁদুরের উপদ্রব অনেকাংশে কমে যাবে।

চিরিরবন্দর উপজেলা কৃষি কর্মকর্তা জোহরা সুলতানা জানান, স্থানীয়ভাবে উদ্ভাবিত এ বাঁশের ফাঁদ পরিবেশবান্ধব ও কার্যকর। এক রাতে বহু ইঁদুর ধরা সম্ভব হওয়ায় কৃষকেরা আগ্রহী হয়ে উঠেছেন। তিনি বলেন, “প্রতিবছর ইঁদুর ফসলের ব্যাপক ক্ষতি করে। কৃষকেরা যদি এই পদ্ধতি ব্যবহার করেন, তবে ধানসহ অন্যান্য ফসলও সুরক্ষিত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )