1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
গাজা সিটিতে বড় পরিসরে স্থল হামলা শুরু করেছে ইসরায়েল | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন

গাজা সিটিতে বড় পরিসরে স্থল হামলা শুরু করেছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৫ জন দেখেছেন

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বৃহৎ শহর গাজা সিটিতে বর্ধিত পরিসরে স্থল হামলা শুরু করেছে দখলদার ইসরায়েল। গতকাল সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে ব্যাপক হামলা চালানো শুরু করে তারা।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, বর্ধিত এ স্থল হামলায় অংশ নিয়েছে তাদের দুটি ডিভিশন। এ দুই ডিভিশনে ২০ হাজারের বেশি সেনা রয়েছে। স্থল হামলা শুরুর আগে গত কয়েক সপ্তাহ ধরে গাজা সিটিতে ব্যাপক বোমাবর্ষণ করে দখলদার ইসরায়েল। বিমান ও ড্রোন থেকে মিসাইল ও বোমা ফেলে গাজা সিটির প্রায় সব উঁচু ভবন ধসিয়ে দেওয়া হয়েছে। গাজা সিটিতে স্থল হামলার আগে আশপাশের অঞ্চলগুলোতে অবস্থান নিয়েছিল ইসরায়েলি সেনারা।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তাদের ১৬২ নম্বর এবং ৯৮ নম্বর ডিভিশন গাজা সিটিতে অবস্থান করছে এবং সেখানে হামলার পরিধি বাড়াচ্ছে। এ দুই ডিভিশনের সঙ্গে ৩৬ নম্বর ডিভিশন পরবর্তীতে যোগ দেবে। এর মাধ্যমে গাজা সিটিতে ইসরায়েলি সেনার সংখ্যা আরও কয়েক গুণ বাড়বে। গতকাল রাতে স্থল সেনারা গাজা সিটিতে প্রবেশের আগে ব্যাপক বোমাবর্ষণ করে বিমানবাহিনী।

গাজা সিটিতে প্রায় ১০ লাখ মানুষ ছিলেন। ইসরায়েল এ হামলা শুরুর আগে শহরটির সব বাসিন্দাকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছিল। কিন্তু এখনো সেখানে আরও ৬ লাখ মানুষ রয়ে গেছেন।ইসরায়েলি সেনাবাহিনীর ধারণা গাজা সিটিতে হামাসের তিন থেকে চার হাজার যোদ্ধা রয়েছে। যুদ্ধাপরাধে অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করছেন, গাজা সিটির নিয়ন্ত্রণ তারা নিতে পারলে জিম্মিদের উদ্ধার করা যাবে। তবে জিম্মিদের পরিবারের সদস্যরা এ হামলা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। তারা বলেছেন, এতে তাদের প্রিয়জনরা মারা যেতে পারেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )