1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
তেঁতুলিয়ায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত | দৈনিক সকালের বাণী
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন

তেঁতুলিয়ায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৬ জন দেখেছেন
মাদক প্রতিরোধ,সামাজিক অবক্ষয় ,নারী নির্যাতন ,চুরি ,ডাকাতি প্রতিরোধে তেঁতুলিয়া কালান্দিগঞ্জ বাজারে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২সেপ্টেম্বর) ১১টায় তেঁতুলিয়া মডেল থানার আয়োজনে কালান্দিগঞ্জ বাজারে ওসি মুসা মিয়ার সভাপতিত্বে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,শিক্ষক সংবাদকর্মী,সুধীজনের অংশ গ্রহনে কালান্দিগঞ্জ বাজারে ওপেন হাউজ ডে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শাইন ইমতিয়াজ বলেন,বর্তমান সমাজে মাদক বাল্য বিবাহ সহ বিভিন্নধরনের জুয়া খেলা সামাজিক অবক্ষয়ের কারনে সমাজে অপরাধ প্রবনতা বেড়ে চলছে। পারিবারিক হতাশা থেকে আত্মহত্যা বাড়ছে। নিজেদের নিরাপত্তা নিজেরা নিশ্চিত করলে সার্বিক আইন শৃঙ্খলার উন্নতি ঘটবে।অন্যদিকে তেঁতুলিয়া উপজেলা সীমান্তবর্তী এলাকা দেখে কিছু কিছু এলাকা দিয়ে মাদক পাচার হচ্ছে।মাদক আমাদের সমাজে একটি মরণ ব্যাধি। সুতরাং তেঁতুলিয়ায় আইন শৃ্খংলার উন্নয়নে থানা প্রশাসন সকলের সহযোগীতা কামনা করছে।
মডেল থানার তদন্ত ওসি নজির হোসেনের সঞ্চালনায় আরোও বক্তব্য রাখেন,উপজেলা ওলামা দলের সভাপতি সোহরাব আলী,উপজেলা পাথর বালি সমিতির সাধারণ সম্পাদক হামিদুর রহমান লাবু,উপজেলা যুবদলের আহবায়ক খন্দকার আবু নোমান এনাম,এনসিবি সভাপতি হাবিবুর রহমান হাবিব,সাবেক মহিলা
ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুজ্জামান দুলাল,সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক,৪নং ইউনিয়নে বিএনপি সভাপতি মতিয়ার রহমান,প্রমূখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )