1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ফুলবাড়ীতে টেকসই বেড়ি বাঁধের দাবিতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত | দৈনিক সকালের বাণী
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০২:১০ অপরাহ্ন

ফুলবাড়ীতে টেকসই বেড়ি বাঁধের দাবিতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৯ জন দেখেছেন
কুড়িগ্রামে ফুলবাড়ীতে টেকসই বেড়ি বাঁধের দাবীতে প্রখর রোদকে উপেক্ষা করে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নে চর গোরকমন্ডল গ্রামে ধরলা নদীর তীব্র ভাংগন রোধে একটি টেকসই বেড়ি বাঁধের দাবীতে মানববন্ধন করেছে উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে চরগোরকমন্ডলে গ্রামে তিন শতাধিক  নারী-পুরুষসহ বিভিন্ন পেশাজীবিদের নিয়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুল, নাওডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবর রহমান মজি, সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মুসাব্বের আলী মুসা, জেলা জামায়াতের সুরা সদস্য রফিকুল ইসলাম, নাওডাঙ্গা ইউনিয়ন জামায়াতে সভাপতি সামচুল হুদা বাবুল মাষ্টার, সাধারণ সম্পাদক হাফেজ মো: জাহিদুল ইসলাম, প্রধান শিক্ষক আব্দুস সালাম, চরগোরকমন্ডল ওয়ার্ডের ইউপি সদস্য আয়াজ উদ্দিন, ছাত্র আজিজুল ইসলাম, নারী প্রতিনিধি নাজমা আকতার, বেসরকারি সংস্থার প্রতিনিধি আরিফ সিদ্দিকি, গ্রীন ভিলেজ পরিচালক আব্দুর রশিদসহ স্থানীয় গণমাধ্যমকর্মীগণ।
মানববন্ধনে বক্তারা জানান, ধরলা নদীর ভাঙ্গনে চর গোরকমন্ডল গ্রামে চলতি বর্ষা মৌসুমে প্রায় তিন মাস ধরে তীব্র ভাঙ্গন দেখা দেয়। এতে করে গ্রামে বাদাম, কলা, ধান খেত, সুপারির বাগানসহ চারশ বিঘা জমির কৃষি ফসল নদী গর্বে বিলীন ও অর্ধশতাধিক পরিবার গৃহহীন হয়ে পড়েছে।
এছাড়াও বিভিন্ন হাট-বাজার, শিক্ষা প্রতিষ্ঠান, আশ্রয় কেন্দ্র, শতশত কৃষি জমি ও ঘরবাড়ি হুমকির মধ্যে রয়েছে। পিছিয়ে পড়া এই জনপদের মানুষের জীবন-জীবিকা রক্ষায় একটি টেকসই বেড়িবাঁধের দাবী জানিছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )