সোনাহাট কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) অ্যাজেন্টস অ্যাসোসিয়েশনের আহ্বায়ক জাহাঙ্গীর আলম আকমল স্বাক্ষরিত এক পত্রে জানানো হয়, হিন্দু ধর্মাবলম্বীদের বৃহত্তম উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আগামী ২৭ সেপ্টেম্বর (শনিবার) থেকে ২ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত সোনাহাট স্থলবন্দরের আমদানি ও রফতানি সংক্রান্ত সমস্ত কার্যক্রম বন্ধ থাকবে। তবে ৩ অক্টোবর শুক্রবার বন্ধের দিন হওয়ায় আগামী ৪ অক্টোবর শনিবার হতে যথারীতি পূর্বের ন্যায় সকল কার্যক্রম চালু হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন সোনাহাট স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা রফিকুল ইসলাম।