1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পাটগ্রাম সীমান্তে বিএসএফের অতর্কিত হামলা, দুই বাংলাদেশিকে মারধর ও গরু লুট | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন

পাটগ্রাম সীমান্তে বিএসএফের অতর্কিত হামলা, দুই বাংলাদেশিকে মারধর ও গরু লুট

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি 
  • আপলোডের সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৭ জন দেখেছেন
লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার ধবলসতী মৌজার রহমতপুর বাঁশবাড়ি এলাকায় বিএসএফের অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে উপজেলার ৮৩০ নম্বর মেইন পিলারের এস-৫ সাব-পিলারের কাছে বাঁশ কাটার সময় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বাঁশ ব্যবসায়ী রাশেদুল ইসলাম (৩০) এবং আজিজুল হকের ছেলে জয়নাল হোসেন (২৫) কে বিএসএফ সদস্যরা হঠাৎ ঘিরে ধরে বেদম মারধর করে। খবর পেয়ে গ্রামবাসী এগিয়ে এলে বিএসএফ সদস্যরা বন্দুক উঁচিয়ে ঘটনাস্থল থেকে সরে যায়। তবে যাওয়ার সময় তারা কৃষক জবেদ আলী ও শাহাবুদ্দিনের দুইটি গরু নিয়ে যায়।
গ্রামবাসী সেলিম রেজা বলেন, “জিরো লাইন বরাবর গরুকে ঘাস খাওয়ানো ও চরানো নিয়ে এ ঘটনার সূত্রপাত হয়। বর্তমানে সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে।” ৬১ তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ মুহাম্মদ মুসাহিদ মাসুম ঘটনাটি নিশ্চিত করে বলেন, “দুইটি গরু বিএসএফ নিয়ে গেছে। ফেরত আনার বিষয়ে তৎপরতা চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )