1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ভূরুঙ্গামারীতে যুবকের আত্মহত্যা  | দৈনিক সকালের বাণী
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন

ভূরুঙ্গামারীতে যুবকের আত্মহত্যা 

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ২০৩ জন দেখেছেন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে গলায় ফাঁস দিয়ে রাশেদুজ্জামান হৃদয় (২২) নামের এক যুবক আত্মহত্যা করেছে। মৃত হৃদয় উপজেলার পাথরডুবি ইউনিয়নের পশ্চিম পাথরডুবি গ্রামের নাছির উদ্দিন এর ছেলে।

পরিবারের বরাত দিয়ে পাথরডুবি ইউপি চেয়ারম্যান আব্দুস সবুর জানান, শনিবার ( ৪ অক্টোবর ) দুপুরের দিকে নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে হৃদয়। আত্মহত্যার কোন কারণ পরিবারের কেউ জানাতে পারেনি। ঘটনা শোনার পর গ্রাম পুলিশের মাধ্যমে থানা পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন‍্য থানায় নিয়ে যায়।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ ( ওসি) আল হেলাল মাহমুদ ঘটনার সত‍্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ পাঠিয়ে মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন‍্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হবে। এবিষয়ে একটি ইউডি মামলা করার প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )