1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ভূরুঙ্গামারীতে ৭৬ বস্তা ভেজাল সার ধ্বংশ | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন

ভূরুঙ্গামারীতে ৭৬ বস্তা ভেজাল সার ধ্বংশ

ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ২১৫ জন দেখেছেন
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পরিবেশের বিপর্যকারী ৭৬ বস্তা ভেজাল জৈব সার ধ্বংশ করেছে উপজেলা কৃষি বিভাগ। বৃহস্পতিবার (৯অক্টোবর) দুপুরে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের গ্রামীণ ব্যাংক সংলগ্ন সার ডিলার শাহিন আলমের মালিকানাধিন আল আদিয়াত ট্রেডার্সের গোডাউনে জব্দকৃত জৈব সার ধ্বংশ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র ,কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষি বিদ আব্দুল জব্বার, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা আশিকুজ্জামান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সারোয়ার তৌহিদ সহ উপসহকারী কৃষি কর্মকর্তা গণ।

উল্লেখ গত ৩০আগষ্ট এক কৃষকের অভিযোগের প্রেক্ষিতে সার ডিলার শাহিন আলমের মালিকানাধিন আল আদিয়াত ট্রেডার্সের গোডাউনে অভিযান চালায়

ভ্রাম্যমান আদালত। সেই গোডাউন থেকে ৮৫ বস্তা ভেজাল টিএসপি ও ৭৬ ভেজাল জৈব সার জব্দ করা হয়। সে সময় ওই ব্যাবসায়িকে ২ লক্ষ টাকা জরিমানাও করা হয়। পরে জব্দকৃত সার পরিক্ষার জন্য ল্যাবে পাঠানো হলে সারগুলো ভেজাল প্রমানিত হয়। এর আগেও ৮৫ বস্তা ভেজাল টিএসপি সার হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )