1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
লংগদুতে ইমাম সম্মেলন ও ত্রিবার্ষিক কাউন্সিল | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন

লংগদুতে ইমাম সম্মেলন ও ত্রিবার্ষিক কাউন্সিল

নিউজ ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ২৫৩ জন দেখেছেন

বাংলাদেশে জাতীয় ইমাম সমিতি মাইনীমুখ ইউনিয়নের উদ্যোগে ইমাম সম্মেলন ও ত্রিবার্ষিক কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত। সভাপতি মাওলানা আব্দুল জলিল, সেক্রেটারি মাওলানা আজিজুল হক ও কোষাধ্যক্ষ মাওলানা জুলজাস উদ্দীন নির্বাচিত।

বুধবার, সকাল ১১ টায় স্থানীয় মাইনীমুখ ইউনিয়ন পরিষদ হলরুমে উক্ত ইমাম সম্মেলন ও কাউন্সিল অধিবেশনটি মাওলানা আব্দুল লতিফের সভাপতিত্বে ও হাফেজ রাব্বিনুর জাহাঙ্গীরের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির লংগদু উপজেলা সভাপতি মাওলানা আমিনুর রশিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপজেলা সভাপতি মো. তোফাজ্জল হোসেন, জামায়াতে ইসলামীর উপজেলা আমীর মাওলানা মো. নাছির উদ্দীন, নায়েবে আমীর মাওলানা এএলএম সিরাজুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর উপজেলা সভাপতি জাতীয় ইমাম সমিতির উপজেলা সেক্রেটারি হাফেজ আব্দুল মতিন, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের উপজেলা সভাপতি মাওলানা সোহেল আহমেদ।

উক্ত কাউন্সিলে মাইনীমুখ ইউনিয়নের ইমাম সমিতির সদস্যদের সকলের ভোটে সভাপতি পদে মাওলানা আব্দুল জলিল, সেক্রেটারি পদে মাওলানা আজিজুল হক, কোষাধ্যক্ষ পদে মাওলানা জুলহাস উদ্দীন নির্বাচিত হন। এছাড়াও মাওলানা আব্দুল লতিফ সহ-সভাপতি, মাওলানা ফরিদুল ইসলাম ফাহিম সহ-সেক্রেটারি, মাওলানা ওমর ফারুক ও মাওলানা তরিকুল ইসলাম সদস্য মনোনীত হন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )