


কুড়িগ্রামের রাজীবপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ‘রিপোর্ট নাউ বিডি’ ওয়েবসাইট নিয়ে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ সভা কক্ষে লাইট হাউজ এনজিওর আয়োজনে ইউরোপিয়ান ইউনিয়ন ফ্রি প্রেস আনলিমিটেড ও আর্টিকেল ১৯ এর অর্থায়নে ইনক্লুসিভ ডিজিস্টার রেজিলিয়ান্স প্রকল্পের আওতায় এ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজীবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে এলাহী। তিনি বলেন, দূর্যাগকালীন সময়ে লাইট হাউজের রিপোর্ট নাউ বিডি ওয়েবসাইট, একটি ভালো ওয়েবসাইট, যা আমাদের বন্যা ও বিভিন্ন দূর্যোগ মোকাবেলায় অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে বিভিন্ন ধরনের সমস্যা তুলে ধরতে পারবে রিপোর্ট নাউ বিডি সঙ্গে স্বেচ্ছাসেবক-সাংবাদিকগণ। আর আমরা সহজেই কাজ করতে পারবো। এই নতুন ওয়েবসাইটটি লাইট হাউজের মাধ্যমে কুড়িগ্রাম জেলায় বাস্তবায়িত হচ্ছে। এতে উপকৃত হচ্ছে মানুষ।
হাফিজা খাতুন নামের কিশোরী বলেন, দুর্যোগকালীন ও মানসিক স্বাস্থ্য বিষয়ে কখনো প্রশিক্ষণ পাইনি। লাইট হাউজ আমাকে প্রশিক্ষণ দিয়ে সচেতন করে তুলেছে। আমি এখন এলাকার নারী ও কিশোরীদের দুর্যোগকালীন এবং মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতন করে তুলছি। দুর্যোগকালীন সময়ে বিভিন্ন সহযোগীতার পাশাপাশি সেনিটারি ন্যাপকিন দেওয়ার দাবি জানান ওই কিশোরী।
সভায় উপস্থিত ছিলেন রাজীবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে এলাহী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আতাউর রহমান, লাইট হাউজের উপপরিচালক সাদিক আল হায়াত, প্রকল্প সমন্বয়কারী জাহাঙ্গীর আলম, উপজেলা প্রকল্প সমন্বয়কারী জিতেন চন্দ্র দাস, স্থানীয় সাংবাদিক, এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা।