1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
রৌমারীতে টাকাসহ তিন জুয়াড়ি আটক | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৬:১০ অপরাহ্ন

রৌমারীতে টাকাসহ তিন জুয়াড়ি আটক

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ১৮৪ জন দেখেছেন

কুড়িগ্রামের রৌমারীতে জুয়া খেলার আসর থেকে ৫৮ হাজার ১২৫ টাকাসহ তিন জুয়াড়িকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে উপজেলার চরশৌলমারী ইউনিয়নের মিয়ারচর হলহলিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- নুর মুহাম্মদ (৩৮) উপজেলার চরশৌলমারী ইউনিয়নের সুখেরবাতি এলাকার ছাবেদ আলীর ছেলে একই ইউনিয়নের চরশৌলমারী এলাকার মৃত কেশমত আলীর ছেলে আমিনুল ইসলাম (৫৫) ও সোনাপুর এলাকার মৃত মনছর আলীর ছেলে আবু সাইদ (৭২)।

বুধবার দুপুর ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করে রৌমারী থানার ওসি সেলিম মালিক জানান, মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চরশৌলমারী ইউনিয়নের মিয়ারচর এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় সেলিম রেজা নামের এক ব্যক্তির ধান ক্ষেতের পাশে হলহলিয়া নদী ঘাটে যাওয়ার কাচা রাস্তার উপর জুয়া খেলার আসর থেকে নুর মুহাম্মদ (৩৮), আমিনুল ইসলাম (৫৫) ও আবু সাইদকে (৭২) আটক করা হয়। জব্দ করা হয় খেলার সরঞ্জামাদিসহ নগদ ৫৮ হাজার ১২৫ টাকা। তিনি আরও জানান, আটক জুয়াড়িদের নামে মামলা হয়েছে। বুধবার তাদেরকে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )