1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
চিলমারীতে প্রণোদনার সার ও বীজ কালোবাজারে বিক্রি | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন

চিলমারীতে প্রণোদনার সার ও বীজ কালোবাজারে বিক্রি

ফয়সাল হক, চিলমারী (কুড়িগ্রাম)
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ১৩১ জন দেখেছেন

কুড়িগ্রামের চিলমারীতে সরকারি সার ও বীজ অফিস থেকে তুলে বাহিরে বিক্রি করার অভিযোগ উঠেছে। কৃষি অফিস থেকে সার ও বীজ উত্তোলন করে অফিসের সামনেই ফরিয়া বিক্রেতাদের নিকট বিক্রি করছেন নামধারী কৃষকরা। এজন্য নিয়মবহির্ভূতভাবে কৃষক নির্বাচনকে দায়ী করছেন সচেতন মহল। জানা গেছে, কৃষি মন্ত্রণালয়ের অধীনে ২০২৫-২৬অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা ফসলের বীজ ও সার প্রদান করে উপজেলা কৃষি দপ্তর।

এতে উপজেলার ৬ ইউনিয়ন মিলে মোট ২হাজার ৩০০ কৃষককে জনপ্রতি ১ কেজি সরিষার বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়। কৃষি অফিস থেকে এসব সার ও বীজ উত্তোলন করে অফিসের সামনেই ফরিয়া বিক্রেতাদের নিকট বিক্রি করছেন নামধারী কৃষকরা।

এজন্য নিয়মবহির্ভূতভাবে কৃষক নির্বাচনকে দায়ী করছেন সচেতন মহল। সরেজমিনে গতকাল বৃহস্পতিবার উপজেলা কৃষি দপ্তরের সামনে প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করতে দেখা যায়। এসময় এক ফরিয়া ব্যবসায়ীকে সার ও বীজ ভর্তি একটি অটো নিয়ে যেতে দেখা যায়। অপর এক ফরিয়া ব্যবসায়ীকে অফিসের মূল ফটকের সামনে তার ক্রয়কৃত সার ও বীজ নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। নাম প্রকাশে অনিচ্ছুক ওই ফরিয়া ব্যবসায়ী জানান, টাকার বিনিময়ে তিনি ২ বস্তা সার ও ৫ প্যাকেট সরিষার বীজ ২হাজার ৪৫০ টাকা থেকে ২হাজার ৫০০ টাকায় ক্রয় করেন।

এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার কনক চন্দ্র রায় জানান, প্রতি ৫ জন কৃষক মিলে ২প্যাকেট সরিষার বীজ ও ২ বস্তা সার বিতরণ করা হচ্ছে। সরকারি সার ও বীজ বিক্রয়ের বিষয়ে তিনি বলেন, বিষয়টি আমার জানা নেই, খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )