1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
রাজিবপুরে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রর্দশনী উদ্বোধন | দৈনিক সকালের বাণী
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন

রাজিবপুরে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রর্দশনী উদ্বোধন

রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি 
  • আপলোডের সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১২৮ জন দেখেছেন
দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি প্রাণিসম্পদে হবে উন্নতি উক্ত প্রতিপাদ্যকে সামনে রেখে চর রাজিবপুর উপজেলায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ, প্রদর্শনী বুধবার উদ্বোধন করা হয়েছে। এর আগে আনন্দ র‍্যালি উপজেলা শহর প্রদক্ষিণ করে। পরে সকাল ১১ টায় উপজেলা প্রশাসন এবং প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে অফিস মাঠে দিনব্যাপী এ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ফজলে এলাহী  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করেন। উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. বিপ্লব কুমার এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: সায়েকুল হাসান খান, উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মোখলেছুর রহমান,জামাত আমীর আবুল বাশার আব্দুল লতিফ,  কৃষি অফিসার দেলোয়ার হোসেন, প্রাণিসম্পদ অফিসার ডা. মাহবুব আলম,  যুবদল আহবায়ক প্রভাষক রোস্তম মাহমুদ লিখন,সদস্য সচীব মিজানুর রহমান লিমন ও খামারী  মোস্তাফিজুর রহমান প্রমুখ। ।
উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মাহবুব আলম বলেন, জনগনকে প্রাণিসম্পদ পালনে উৎসাহিত করার জন্য আমাদের এই প্রদর্শনীর আয়োজন। এ প্রদর্শনীতে ২৮ টি স্টল বসেছে। স্টলগুলোতে হাঁস, মুরগি, গরু, ঘোড়া,ছাগলসহ বিভিন্ন প্রকার পাখি প্রদর্শন করা হয়েছে। এসব দেখে সাধারণ জনগন প্রাণিসম্পদ পালনে উৎসাহিত হবে বলে আশা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )