1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ভূরুঙ্গামারীতে “আমরা মুক্তিযোদ্ধার সন্তান” কমিটির আহ্বায়ক রনজু, সদস্য সচিব রনি | দৈনিক সকালের বাণী
রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন

ভূরুঙ্গামারীতে “আমরা মুক্তিযোদ্ধার সন্তান” কমিটির আহ্বায়ক রনজু, সদস্য সচিব রনি

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ১৪৪ জন দেখেছেন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে “আমরা মুক্তিযোদ্ধার সন্তান” নামক একটি স্বতন্ত্র স্বেচ্ছাসেবী সংগঠনের আত্নপ্রকাশ হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর ) বিকেলে ভূরুঙ্গামারী এন.ইউ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে এই সংগঠনের আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটির আহ্বায়ক মনোনীত হন বীর মুক্তিযোদ্ধার সন্তান ও দৈনিক ইনকিলাব পত্রিকার ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি ও কথা সাহিত‍্যিক রফিকুল হাসান রনজু এবং সদস্য সচিব মনোনীত হন একেএম গোলাম কাদের রনি।

এসময় উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক,দৈনিক নয়া দিগন্ত ও এনটিভি অনলাইনের ভূরুঙ্গামারী উপজেলা সংবাদদাতা প্রভাষক শামসুজ্জোহা সুজন। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধার সন্তানরা আলোচনা সভায় অংশ গ্রহণ করেন। উপস্থিত সকলের সম্মতিতে ৫১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।

সংগঠনটির নব নির্বাচিত আহ্বায়ক রফিকুল হাসান রনজু বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। আমরা মুক্তিযোদ্ধার সন্তান একটি নির্দলীয় সংগঠন। এই সংগঠন মুক্তিযোদ্ধাদের সন্তানদের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করা সহ দেশ গঠনে আত্ম নিয়োগ করবে। সেই সাথে মুক্তিযোদ্ধাদের মধ্যে যারা জীবিত আছেন তাদের উপযুক্ত সম্মান নিশ্চিত করতে উদ্যোগ গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )