1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ঠাকুরগাঁওয়ে ছাত্রদলের নামে চাঁদা তুলতে গিয়ে ৩ যুবলীগ কর্মী আটক | দৈনিক সকালের বাণী
শনিবার, ০২ মে ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে ছাত্রদলের নামে চাঁদা তুলতে গিয়ে ৩ যুবলীগ কর্মী আটক

ঠাকুরগাঁও অফিস
  • আপলোডের সময় : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৭৮ জন দেখেছেন
ঠাকুরগাঁওয়ে বিভিন্ন স্থানে ছাত্রদলের নাম ভাঙ্গিয়ে পিকনিকের চাঁদা তুলতে গিয়ে তিন যুবলীগ কর্মী আটক হয়েছেন। সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে তাদের হাতেনাতে ধরেন ছাত্রদলের নেতারা। পরে তাদের পুলিশে দেওয়া হয়। আটকরা হলেন, ঘোষপাড়া এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে সোলেমান হোসেন (৬২), কলেজপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে রাজু ইসলাম (২৭) ও একই এলাকার দেলোয়ার হোসেনের ছেলে রাকিব হোসেন (৩০)।
জেলা ছাত্রদলের সভাপতি কায়েস বলেন, আমরা খবর পেয়েছি এই তিনজন ছাত্রদলের পিকনিক করা হবে এমন একটি চিঠি দিয়ে বিভিন্ন স্থানে চাঁদা তুলছেন। খবরটি শোনামাত্র ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতারা তাদের খোঁজা শুরু করেন। পরে
তাদের আটক করে পুলিশে দেওয়া হয়। আমরা তাদের মুখে শুনেছি তারা যুবলীগ কর্মী। সদর থানার অফিসার ইনচার্জ এবিএম ফিরোজ ওয়াহিদ বলেন, চাঁদা নেওয়ার অভিযোগে তিনজনকে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )