1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বিশ্বকাপসহ ফিফার সব প্রতিযোগিতায় খেলতে পারবেন আফগানিস্তানের নারীরা | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন

বিশ্বকাপসহ ফিফার সব প্রতিযোগিতায় খেলতে পারবেন আফগানিস্তানের নারীরা

স্পোর্টস ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ১২ জন দেখেছেন

বড় সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এখন থেকে বিশ্বকাপসহ ফিফা আয়োজিত যেকোনো টুর্নামেন্টে খেলতে পারবে আফগানিস্তানের নারী ফুটবল দল। ‘আফগান উইমেন ইউনাইটেড’ নামে আপাতত খেলেন দেশটির নারী ফুটবলাররা। তবে এখন আফগানিস্তান নামেই খেলতে পারবেন তারা।

২০১৮ সালে শেষবার কোনো প্রতিযোগিতায় নেমেছিল আফগানিস্তানের নারী ফুটবল দল। ২০২১ সালে আফগানিস্তানে তালিবান ক্ষমতা দখলের পর বিলুপ্ত করা হয়েছে সেই ফুটবল দল এবং নারীদের ফুটবল খেলা নিষিদ্ধ করা হয়েছে। তার পর থেকে দেশের বাইরে থাকেন দেশটির নারী ফুটবলাররা। বেশির ভাগই থাকেন অস্ট্রেলিয়ায়। সে দেশের বিভিন্ন ক্লাবে খেলেন তারা। অস্ট্রেলিয়া থেকে আফগান নারী ফুটবলার নাজিয়া আলি বলেন, ‘গত কয়েক বছরে আমরা বিভিন্ন নামে ফুটবল খেলেছি। কখনও উদ্বাস্তুদের দল। কখনও আফগানি উইমেন ইউনাইটেড। আবার কখনও অন্য ক্লাবে। কিন্তু মনেপ্রাণে আমরা এখনও আফগানিস্তানের নারী দলের ফুটবলার। অবশেষে আবার দেশের পতাকা গায়ে জড়াতে পারব।

এর থেকে আনন্দের আর কিছু নেই।’ গত মঙ্গলবার ভ্যাঙ্কুভারে ফিফা কাউন্সিলের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংবাদসংস্থা এপি একটি প্রতিবেদনে বলেছে, পরের বছর ব্রাজিলে নারীদের ফুটবল বিশ্বকাপের জন্য বাছাই পর্বে অংশ নেওয়ার সুযোগ এখন আর নেই। কিন্তু ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে খেলার সুযোগ রয়েছে তাদের।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো একটি বিবৃতিতে বলেন, ‘আফগান উইমেন ইউনাইটেড নাম নিয়ে আফগানিস্তানের নারী ফুটবলাররা যে সুন্দর যাত্রা শুরু করেছিলেন, তাকে আরও একটু মসৃণ করার চেষ্টা করেছি। তারা এ বার থেকে দেশের হয়েই ফিফা প্রতিযোগিতায় খেলতে পারবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )