1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
টানা বৃষ্টিতে তলিয়ে গেছে প্রায় পাঁচশ হেক্টর জমির ধান | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন

দিশেহারা কৃষক: টানা বৃষ্টিতে তলিয়ে গেছে প্রায় পাঁচশ হেক্টর জমির ধান

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ২০ জন দেখেছেন

রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের ধারাকোল গ্রামের বিস্তীর্ণ ধারাকোল বিলজুড়ে চোখে পড়ছে শুধু পানি আর পানি। কয়েক দিন আগেও যেখানে সোনালি ধানের শীষে ভরে উঠেছিল মাঠ, সেখানে এখন পানির নিচে ডুবে আছে কৃষকের স্বপ্ন। অকালে টানা কয়েক দিনের বৃষ্টিতে প্রায় এক হাজার একর আবাদি ধান তলিয়ে গেছে। এতে ক্ষতির মুখে পড়েছেন হাজারেরও অধিক কৃষক।

সরেজমিনে দেখা যায়, ধারাকোল বিল এলাকাটি প্রতি বছরই ধান উৎপাদনের জন্য পরিচিত। এ বছরও অনুকূল আবহাওয়ায় ভালো ফলনের আশা করেছিলেন কৃষকেরা। অনেকেই জমির ধান কাটার প্রস্তুতি নিচ্ছিলেন, কেউ কেউ আংশিক কাটাও শুরু করেছিলেন। কিন্তু হঠাৎঅকালে টানা বৃষ্টিতে বিলের পানি অস্বাভাবিকভাবে বেড়ে গিয়ে মুহূর্তেই তলিয়ে যায় পাকা ও আধাপাকা ধান। ধারাকোল, খয়রুল্লাহ আলমপুর ও খেরুয়া আলমপুর গ্রামের প্রায় হাজারো কৃষকের জমি বর্তমানে পানির নিচে। কোথাও কোথাও শুধু ধানের শীর্ষভাগ দেখা গেলেও বেশিরভাগ জমি পুরোপুরি ডুবে গেছে। এতে করে উৎপাদন ঘিরে সব আশা-ভরসা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকেরা।

ধারাকোল গ্রামের একাধিক কৃষক আব্দল খালেক, সোনা মিয়া,তোবেজা বেগম,রাশেদা বেগম, মাজেদুল ইসলাম জানান, ধান চাষে খরচ তুলতে তারা অনেকেই ঋণ নিয়েছেন, কেউ কেউ জমি বন্ধক রেখেছেন। ভালো ফলনের আশায় দিন গুনছিলেন। কিন্তু আকস্মিক বৃষ্টিতে সব কিছু নষ্ট হয়ে পথে এখন তারা চরম অনিশ্চয়তায় রয়েছেন। সরকারি সহায়তা না পেলে পরিবার-পরিজন নিয়ে বেঁচে থাকাই কঠিন হয়ে পড়বে, বলছেন ক্ষতিগ্রস্ত কৃষক।

পীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা সুমন আহমেদ জানান, যারা ক্ষতি গ্রস্থ হয়েছে তাদের তালিকা করে আমাদের কৃষি প্রণোদনার কর্মসূচির আওতায় পরবর্তীতে তাদের সরকারি ভাবে সহযোগিতা করব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )