1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ডিমলায় স্কুল ছাত্রকে ছুরিকাঘাতে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন | দৈনিক সকালের বাণী
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন

ডিমলায় স্কুল ছাত্রকে ছুরিকাঘাতে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১০০ জন দেখেছেন

নীলফামারীর ডিমলায় জেলা পরিষদ স্কুল অ্যন্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী আল-আমিনকে বিদ্যালয়ে নৃশংস ভাবে ছুরিকাঘাতে জড়িত ও সহযোগিদের দ্রুত গ্রেপ্তারসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। রোববার (৩০ নভেম্বর) বিকেলে সদরের স্মৃতি অম্লান মোড়ে উপজেলার সকল শিক্ষার্থী ও অভিভাবকের ব্যানারে এই মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়।

 

এ সময় ডিমলা-রংপুর প্রধান সড়কে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শত-শত শিক্ষার্থী,শিক্ষক,অভিভাবক,এলাকাবাসি অবস্থান নিলে প্রায় দেড় ঘন্টা যান চলাচল বন্ধ থাকে।পরে ঘটনাস্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুজ্জামান,সহকারি পুলিশ সুপার(ডোমার-ডিমলা সার্কেল)নিয়াজ মেহেদী উপস্থিত হয়ে রাব্বি নামে একজনকে গ্রেপ্তারে বিষয়টি নিশ্চিত করে ও জড়িত অন্যান্যদের দ্রুত গ্রেপ্তারের আশ্বস্ত করলে তারা সড়ক ছেড়ে দেন।

এর আগে গত বৃহস্পতিবার(২৭ নভেম্বর)ডিমলা জেলা পরিষদ স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র ও সদর ইউনিয়নের রামডাঙ্গা গ্রামের নুর ইসলামের ছেলে আল-আমিন (১৬)কে ওই বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির ছাত্র,বাবুরহাট গ্রামের বাবু বিশ্বাসে ছেলে নাসিম ইসলাম(১৮) ছুরি দিয়ে শরিরের বিভিন্ন স্থানে উপর্যপরি আঘাত করে গুরুত্বর আহত করেন।এ সময় জড়িতদের পালিয়ে যেতে ওই শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত)আনোয়ার হোসেন,স্বেচ্ছাসেবক দলের বহিস্কৃত নেতা রাব্বিসহ বেশি কিছু ব্যক্তি সহযোগিতা করেন।পরে আহত আল-আমিনকে স্থানীয়রা উদ্ধার করে ডিমলা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

বর্তমানে সেখানেই সে গুরুত্বর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।ঘটনার পরেরদিন আহত আল-আমিনের পিতা নুর ইসলাম বাদি হয়ে ডিমলা থানায় একটি মামলা দায়ের করেন।দিন দুপুরে শিক্ষা প্রতিষ্ঠানে এমন ঘটনায় স্থানীয়দের মাঝে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়।এ বিষয়ে জানতে চাইলে সহকারি পুলিশ সুপার(ডোমার-ডিমলা সার্কেল)নিয়াজ মেহেদী বলেন,এ ঘটনায় আমরা রাব্বি নামে একজনকে গ্রেপ্তার করেছি।প্রধান আসাসিকে গ্রেপ্তারে আমাদের একাধিক টিম কাজ করছে।আশা করি শীঘ্রই তাকেও গ্রেপ্তার করতে করতে সক্ষম হব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )